মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সাদা পরী জয়া

জয়া আহসানI ছবি: সংগৃহীত
জয়া আহসানI ছবি: সংগৃহীত

বয়স যে কেবল একটি সংখ্যা, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতা আর অপরূপ সৌন্দর্যের মিশেলে তিনি সবসময়ই এক অন্যরকম আলো ছড়ান। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিত্যনতুন রূপে হাজির হয়ে চমকে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

সম্প্রতি সাদা রঙের সূক্ষ্ম কাজ করা শাড়ি ও ঐতিহ্যবাহী গয়নায় ধরা দিলেন এক অনন্য সাজে, যেন বাঙালি নারীর আভিজাত্য, শালীনতা ও অনুপম সৌন্দর্যের প্রতীক তিনি নিজেই। ছবির পটভূমিতে পুরনো দিনের আসবাব আর সবুজ গাছপালার আবহে তৈরি হয়েছে এক নিখুঁত নান্দনিক পরিবেশ।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে জয়ার প্রকাশিত সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভক্তদের অনেকে বলছেন, ‘এ যেন এক নতুন জয়া’ যেখানে সৌন্দর্য আর আত্মবিশ্বাস মিলেমিশে তৈরি করেছে এক শিল্পিত উপস্থিতি। তবে এই ফটোশুটের পেছনে রয়েছে এক প্রোমোশনাল দিকও। জয়ার পোস্টের ক্যাপশন থেকে জানা গেছে, পরনের গয়নাগুলো একটি জনপ্রিয় গয়না ব্র্যান্ডের প্রচারণার অংশ।

অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্টের জগতে জয়া আহসানের জনপ্রিয়তা এখনো তুঙ্গে। কাজের প্রতি একাগ্রতা, পেশাদারিত্ব এবং সৌন্দর্যের অনন্য উপস্থাপনায় তিনি আজও দুই বাংলার ব্র্যান্ড ও দর্শকের কাছে এক অপ্রতিদ্বন্দ্বী নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X