বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন চন্দন

জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। ছবি : সংগৃহীত
জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। ছবি : সংগৃহীত

জয়া আহসানের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের চ্যালেঞ্জ নিয়ে চন্দন রায় সান্যাল খোলামেলা কথা বলেছেন। তার কথায়, ‘জয়ার সঙ্গে কাজ করে খুব ভালো লাগল। খুব সহজ একজন মানুষ।’ তিনি আরও জানান, ছবিতে থাকা ঘনিষ্ঠ দৃশ্যের জন্য তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠা জরুরি ছিল। ‘আমরা কেউ আগে একে অপরকে চিনতাম না। ফলে, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দুজনের মধ্যে বন্ধুত্ব হওয়াটা দরকার ছিল। একটা কাপলের কেমেস্ট্রি যদি ঠিকমতো তুলে ধরতেই না পারি তাহলে সেটা ভালো হবে না।’

পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, যাকে টনি দাদা নামেও ডাকা হয়, তাদের একে অপরের সঙ্গে পরিচিত হতে এবং গল্প, আড্ডা দিতে উৎসাহিত করেছিলেন। চন্দন বলেন, ‘টনি দাদা বলেছিলেন একে অপরকে চিনতে; গল্প করতে, আড্ডা মারতে। আমরাও সেই মতো ঘুরেছি, খেয়েছি, আড্ডা মেরেছি। অনেক সহজ হয়ে গিয়েছিলাম একে অপরের সঙ্গে। ফলে আর অসুবিধা হয়নি।’

জয়া আহসানও প্রায় একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার কিছুই মনে হয় না। কারণ, এরকম দৃশ্যের জন্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম টোনিদা খুব অ্যাসথেটিক্যালি শুট করবে। ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টোনিদার, আমি একেবারেই চিন্তা করিনি।’

বাংলাদেশের দর্শকদের কাছেও জয়া আহসানের ওপার বাংলার কাজ নিয়ে বরাবরই আগ্রহ রয়েছে। ‘ডিয়ার মা’ সিনেমাটি নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে জয়া-চন্দনের নতুন জুটির রসায়ন এবং ছবির সংবেদনশীল গল্প ঘিরে। এখন দেখার পালা, ছবিটি প্রেক্ষাগৃহে কতটা সাড়া ফেলে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X