বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়া আহসানের ‘ওসিডি’ আসছে ৬ ফেব্রুয়ারি

জয়া আহসান I ছবি: সংগৃহীত
জয়া আহসান I ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এক দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু দেশের দর্শক নন, ভারতের দর্শকদের মনও জয় করে চলেছেন। অভিনয়ে ধারাবাহিকতা, চরিত্র বাছাইয়ে সাহস আর ভিন্নধর্মী গল্পের প্রতি আগ্রহ—সব মিলিয়ে জয়া আজ নিজেই এক আলাদা মানদণ্ড। নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য সেই মানদণ্ডের আরেকটি সুখবর দিলেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওসিডি’-র পোস্টার শেয়ার করে জয়া আহসান প্রকাশ করেছেন ছবিটির মুক্তির তারিখ। পোস্টারের সঙ্গে তিনি লিখেছেন, ‘মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।’ এই কবিতার পংক্তির মধ্যেই যেন লুকিয়ে আছে সিনেমাটির মনের গভীর গল্প।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, গ্লাভস পরা হাতে কুয়াশাচ্ছন্ন কাচ মুছতে মুছতে নিজের দিকেই তাকিয়ে আছেন জয়া আহসান। তার মুখে গম্ভীরতা, চোখে চিন্তার ভার, ভেতরে ভেতরে এক অদ্ভুত ভয় ও অস্বস্তির ছাপ। পোস্টারের আবহ থেকেই স্পষ্ট—এটি কোনো সাধারণ গল্প নয়। একই সঙ্গে পোস্টারেই জানানো হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

‘ওসিডি’ সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে এক মানসিক রোগে আক্রান্ত নারীর চরিত্রে। ছবিতে তার চরিত্রের নাম শ্বেতা। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে—শ্বেতা সত্যিই কি ‘ওসিডি’ বা অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডারে ভুগছেন, নাকি এটি তার মনের ভেতরের অন্য কোনো দ্বন্দ্ব? এই প্রশ্ন ও মানসিক টানাপোড়েনকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমার গল্প।

সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। কেন্দ্রীয় চরিত্রে জয়ার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্যসহ আরও অনেকে। সিনেমাটির প্রযোজনা করেছেন পূজা চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনায় ছিলেন মেঘ বন্দ্যোপাধ্যায়, যিনি এর আগে ভিন্নধর্মী কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন।

উল্লেখ্য, ‘ওসিডি’ একটি মানসিক ব্যাধি। এতে আক্রান্ত ব্যক্তি বারবার অনাকাঙ্ক্ষিত ও বিরক্তিকর চিন্তার শিকার হন। সেই চিন্তা থেকে তৈরি উদ্বেগ কমাতে তিনি কিছু নির্দিষ্ট কাজ বা আচরণ করতে বাধ্য হন, যা ধীরে ধীরে তার স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে। ‘ওসিডি’ সিনেমাটি এই মানসিক অবস্থাকেই মানবিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে চায় বলে জানা গেছে।

নতুন বছরের শুরুতেই ‘ওসিডি’র মুক্তির তারিখ ঘোষণা দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। জয়া আহসানের মতো অভিনেত্রীর এমন একটি মনস্তাত্ত্বিক চরিত্রে অভিনয়—সব মিলিয়ে ছবিটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। এখন অপেক্ষা ৬ ফেব্রুয়ারির, যখন বড় পর্দায় উন্মোচিত হবে শ্বেতার মনের ভেতরের সেই রহস্যময় জগৎ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১০

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১১

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৪

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৫

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৬

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৭

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৮

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৯

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

২০
X