বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পর্দায় রোমান্স করার মতো অবস্থায় এখনো ফিরতে পারেননি বাপ্পি

বাপ্পি চৌধুরী। ছবি : সংগৃহীত
বাপ্পি চৌধুরী। ছবি : সংগৃহীত

গত দশকে ঢালিউডি চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। তবে করোনার পর থেকে তাকে আর আগের মতো পর্দায় পাওয়া যায়নি। সম্প্রতি আমেরিকা সফর নিয়ে আলোচনায় এলেও ‘ভালোবাসার রং’ ছবির এ অভিনেতা মূলত নিজেকে আড়ালেই রেখেছেন।

অনেক দিন ধরে আড়ালে থাকার কারণ হিসেবে বাপ্পি জানালেন, তিনি বর্তমান সময়ের সঙ্গে ঠিক খাপ খাওয়াতে পারছেন না।

ইন্ডাস্ট্রির বর্তমান চালচিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাপ্পি বলেন, ‘এখন সবাই সস্তা ভিউয়ের পিছনে দৌঁড়াচ্ছেন। অন্যের মাথা বিক্রি করে কনটেন্ট তৈরি করছে। আমি এসবের মধ্যে থাকতে চাই না। এর পরও আমাকে নিয়ে টানাটানি করে।’

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রে এক যুগ পার করেছি। ৩৫টির মতো ছবিতে কাজ করেছি। আগে কখনো এমন পরিস্থিতির শিকার হইনি। ভেবে দেখলাম, যতটা আড়ালে থাকা যায় তত ভালো।’

তবে নির্মাতারা নতুন ছবিতে ডাকছেন না—এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে বাপ্পি চৌধুরী তার স্বেচ্ছায় আড়ালে থাকার মূল কারণটি খোলাসা করেন। তিনি জানান, মায়ের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি।

বাপ্পি বলেন, ‘কে বলেছে ডাকছেন না! গত দেড় বছর আমি স্বেচ্ছায় চলচ্চিত্র থেকে দূরে আছি। মা অসুস্থ হওয়ার পর ছয় মাস তার সেবা করেছি, শেষ পর্যন্ত মাকে বাঁচাতে পারিনি। এই শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। ক্যামেরার সামনে রোমান্স করার মতো স্বাভাবিক অবস্থায় এখনো আমি ফিরতে পারিনি।’

তবে ভক্তদের জন্য আশার খবর হলো, এই মুহূর্তে বাপ্পীর হাতে ৪টি ছবির প্রস্তাব রয়েছে। নির্মাতাদের কাছে তিনি আরও কয়েক মাস সময় চেয়েছেন। বাপ্পী জানান, ‘তারাও (নির্মাতারা) সেই সময় দিতে আপত্তি করেনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X