বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আবেদ আলীর সঙ্গে দেখা করতে চান চিত্রনায়ক বাপ্পি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিভিন্ন চাকরির প্রশ্নফাঁসের ঘটনায় হঠাৎ আলোচনায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা এবং সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী। নিম্নপদে থাকলেও বড় কর্তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রশ্নফাঁসে যুক্ত থেকে আবেদ আলী হয়েছেন বিশাল বিত্তবৈভবের মালিক। কামিয়েছেন শতকোটি টাকা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।

এই ঘটনায় অভিযুক্ত সৈয়দ আবেদ আলীকে নিয়ে পোস্ট করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তিনি অভিযুক্ত এই গাড়িচালককে তার সঙ্গে দেখা করতে বলেছেন।

বাপ্পির এমন পোস্টে হতবাক নেটিজেনরা। হঠাৎ আবেদ আলীকে কেন দেখা করতে বললেন তিনি? প্রশ্নটি যেন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মাথায়। বাপ্পির সঙ্গে আবেদ আলীর সম্পর্কই বা কী?

দুজন একেবারই আলাদা ভুবনের মানুষ। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আবেদ আলীকে খুঁজছেন বাপ্পি।

বৃহস্পতিবার (১১ জুলাই) নিজের ফেসবুকে বাপ্পি লিখেছেন, ‘আমি অঙ্কে ফেল করেছিলাম, ওইসময় আবেদ আলী ভাইকে খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন? যাই হোক, ভাগ্যের পরিহাস মেনে নিলাম। তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেল করব না। আপনি বের হয়েই আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

পোস্টে যোগাযোগের জন্য সোশ্যাল মিডিয়ার কয়েকটি লিংকও দিয়েছেন এই অভিনেতা। তবে বোঝাই যাচ্ছে, মজার ছলেই এমন পোস্ট দিয়েছেন বাপ্পি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পর্দায় দেখা নেই বাপ্পির। চুক্তিবদ্ধ হননি নতুন কোনো সিনেমাতেও। এমনকি তার অভিনীত প্রায় ৫টি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় থাকলেও তা অনিশ্চিত বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১০

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১১

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১২

পর্তুগালের একাদশ ঘোষণা

১৩

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৪

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৫

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৭

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৮

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৯

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

২০
X