তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:২১ এএম
প্রিন্ট সংস্করণ

ধামাকা নিয়ে ফিরতে চাই: বাপ্পি চৌধুরী

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ছবি: সংগৃহীত
চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢালিউডে তার আবির্ভাব ধূমকেতুর মতো। ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। নায়কের পাশাপাশি নায়িকা মাহিয়া মাহির ক্যারিয়ারেরও এটি প্রথম সিনেমা। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেন তারা। এরপরের গল্প সবারই জানা। জটিল প্রেম, ইঞ্চি ইঞ্চি প্রেম, অনেক সাধের ময়না, আই ডোন্ট কেয়ার, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২-সহ বহু হিট সিনেমা উপহার দিয়েছেন বাপ্পি।

বছর শেষে আসছে ১৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাপ্পি অভিনীত ‘ডেঞ্জার জোন’ চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে রয়েছেন জলি। তার অভিনীত অঙ্গার ও নিয়তি নামে সিনেমা দুটি দর্শক গ্রহণ করেছিলেন। তার ঠিক পরপর ‘ডেঞ্জার জোন’ সিনেমায় জুটি বাঁধেন বাপ্পির সঙ্গে। হরর ঘরানার চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী বাপ্পি।

তিনি বলেন, ‘বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র দর্শক আমাকে গ্রহণ করেছেন। তবে আমি সবসময় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছি। এ ছবিটিও ঠিক তেমনি। দর্শক আমাকে নতুন রূপে দেখবেন।’ নতুন সিনেমায় কাজ না করা প্রসঙ্গে বাপ্পি কালবেলাকে বলেন, ‘আমি দর্শকদের সবসময় ভালো চলচ্চিত্র উপহার দিতে চেয়েছি। অনেক সিনেমায় অভিনয় করেছি। এখন বেছে বেছে কাজ করতে চাই। যেন দর্শকরা প্রতারিত না হন। আগেও যেমন ভালো চলচ্চিত্র উপহার দিয়েছি, আগামীতেও দিতে চাই। নতুন করে সিনেমা করলে ধামাকা নিয়েই ফিরতে চাই।’ বেলাল সানি পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকারসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১০

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১২

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৩

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৫

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৬

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৭

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৮

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৯

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

২০
X