কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আবারও সিনেমায় ফিরছেন রাজ-পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শরীফুল রাজ ও পরীমণি। ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শরীফুল রাজ ও পরীমণি। ছবি : সংগৃহীত

অভিনয় জগতের কাজের বাইরে দাম্পত্য কলহের কারণে বছরজুড়ে খবরের শিরোনাম হয়েছেন শরিফুল রাজ ও পরীমণি। দীর্ঘদিন দুজনকে শুটিং সেটে দেখা যায়নি। এবার আবারও ছন্দে ফিরছেন এ দম্পতি। তারা চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়।

রায়হান রাফির পরিচালনায় ‘মায়া’ নামের ওয়েব ফিল্ম নির্মিত হবে। এতে কাজ করবেন পরীমণি। তার সঙ্গে থাকবেন আজাদ আবুল কালাম, আবদুন নূর সজলের মতো অভিনয় শিল্পীরা।

অপরদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে শরিফুল রাজকে। চুক্তির বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। এ সিনেমায় শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খানকেও দেখা যাবে। এতে কাজ করতে পেরে রাজও খুশি বলে জানা গেছে।

‘মায়া’ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসে। পরীমণিও হয়ে পড়বেন পুরোদমে ব্যস্ত। ইতোমধ্যে চলছে রিহার্সাল।

নির্মাতা রাফি বলেন, ‘সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবেন। এটা মূলত নারীপ্রধান গল্প। তাই চেয়েছিলাম শক্তিমান কোনো অভিনয়শিল্পীকে নিয়ে কাজটি করতে। গল্পটা যখন লিখছিলাম, তখনই পরীর কথা মাথায় এসেছে। একদিন পরীকে গল্পটা শোনালাম। তার খুব ভালো লাগল। এর পর থেকে গল্পের মধ্যেই থাকার চেষ্টা করছে সে।’

রাজের সিনেমার নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমি রাজ, সে-ও রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১০

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১১

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১২

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৩

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৪

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৫

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৬

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৭

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৮

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৯

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

২০
X