বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মালেক আফসারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইকবালের

মালেক আফসারী ও প্রযোজক ইকবাল। ছবি : সংগৃহীত।
মালেক আফসারী ও প্রযোজক ইকবাল। ছবি : সংগৃহীত।

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে মো. ইকবাল পরিচালিত চলচ্চিত্র ‘রিভেঞ্জ’। জিয়াউল রোশান অভিনীত এই চলচ্চিত্রটি ঈদে যথাসময়ে মুক্তি পাবে কিনা—তা জানতে যোগাযোগ করা হয় প্রযোজক ইকবালের সঙ্গে। তিনি কালবেলাকে বলেন, ‘ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। কোনো জটিলতা না ঘটলে ঈদেই মুক্তি পাবে ছবিটি। তবে ফাইনাল সিদ্ধান্ত জানাতে পারব ২০ জুনের পরে।’

এদিকে চলচ্চিত্রপাড়ায় প্রচলিত রয়েছে, মালেক আফসারীর পেছনে দাঁড়িয়ে থেকে পরিচালনা শিখেছেন ইকবাল। ঘটনা সত্য কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনা সত্য নয়; যিনি কোনোদিনই মৌলিক সিনেমা বানাননি তার পেছনে দাঁড়িয়ে থেকে ডিরেকশন শেখা সত্যিই লজ্জার। তার তো প্রত্যেকটা সিনেমাই নকল। নকল সিনেমার একজন পরিচালকের পেছনে দাঁড়িয়ে সিনেমার কাজ শেখার কোনো রুচি আমার হয়নি।’

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমার প্রযোজক ছিলেন ইকবাল। এরপর আর কেন মালেক আফসারীকে নিয়ে নতুন কোনো সিনেমা বানালেন না জানতে চাইলে ইকবাল বলেন, ‘এরপর আর ব্যাটেবলে হয়ে ওঠেনি।’

কথা প্রসঙ্গে মালেক আফসারীকে ইঙ্গিত করে ইকবাল আরও বলেন, ‘কিছু লোকের কাজ হচ্ছে চামচামি করা। আর আমরা সবাই জানি চামচামি করা লোকদের পরিণতি কী হয়।’

২০২১ সালের জুন মাসে শুরু হয়েছিল রিভেঞ্জ সিনেমার শুটিং। ধীরে ধীরে শেষ হয়েছে পুরো সিনেমার কাজ। এটি ইকবালের প্রথম পরিচালিত সিনেমা। অ্যাকশন থ্রিলার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। এই সিনেমায় জিয়াউল রোশানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১০

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১২

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৩

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৪

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৫

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

১৬

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

১৭

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১৮

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১৯

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

২০
X