বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

আয়ের রেকর্ড গড়লেও কারিগরি সংকটে ধুঁকছে ঢাকাই সিনেমা : সঞ্জয়

আয়ের রেকর্ড গড়লেও কারিগরি সংকটে ধুঁকছে ঢাকাই সিনেমা: সঞ্জয় । ছবি : সংগৃহীত
আয়ের রেকর্ড গড়লেও কারিগরি সংকটে ধুঁকছে ঢাকাই সিনেমা: সঞ্জয় । ছবি : সংগৃহীত

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা। মাল্টিপ্লেক্সগুলোতে ছবিগুলোর প্রথম দিনের টিকিট বিক্রির যে চিত্র দেখা যাচ্ছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। তবে প্রেক্ষাগৃহে টিকিট বিক্রির এই ঝড়ের বিপরীতে ঢাকাই সিনেমার এক অন্ধকার ও হতাশাজনক দিক তুলে ধরেছেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। গেল ২২ মার্চ বিকেল ৫টা ৪৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দেশের সিনেমার কারিগরি সংকট নিয়ে চরম আক্ষেপ প্রকাশ করেছেন।

সঞ্জয় সমদ্দার তার পোস্টে প্রশ্ন তুলেছেন সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতায় দেশে একটি মানসম্মত কালার ল্যাব বা ভিএফএক্স স্টুডিও কেন থাকতে পারে না। তিনি জানান শাকিব খান আফরান নিশো বা সিয়াম আহমেদ সবার সিনেমাই সাধ্যমতো স্কেল বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু একটি বড় আয়োজনের মেইনস্ট্রিম বাণিজ্যিক ছবি নির্মাণের জন্য যে কারিগরি সহায়তা প্রয়োজন তা আমাদের নেই। ফাইট ডিরেকশনের উদাহরণ টেনে তিনি বলেন আমাদের রিসোর্সদের কোনো সুযোগ সুবিধা দিয়ে তৈরি করা হচ্ছে না এমনকি ফাইট ডিরেক্টরদের সাধারণ সুগার গ্লাসও দেওয়া হয় না। পুরো ইন্ডাস্ট্রিতে একটি ফ্যান্টম ক্যামেরাও নেই অথচ এই ঈদে রিলিজ হওয়া পাঁচটি সিনেমার বাজেট অন্তত ৩৫ কোটি টাকা।

বিদেশি টেকনিশিয়ান নেওয়ার বিষয়ে তিনি বলেন ভালো কাজের জন্য পৃথিবীর যেকোনো জায়গা থেকে কারিগরি সুবিধা নেওয়া যেতেই পারে কিন্তু নিতে বাধ্য হওয়া আর নেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। নাম পরিবর্তন বা পোশাক পরিবর্তনের মতো খাতে সরকারের টাকা অপচয় হলেও শিল্পের সবচেয়ে শক্তিশালী এই মাধ্যমটি নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই বলে ক্ষোভ প্রকাশ করেন এই নির্মাতা।

সিনেমা শিল্পের উন্নয়নে অনুদানের চেয়ে দেশজুড়ে স্বাস্থ্যকর পরিবেশে সিনেমা দেখার সুযোগ অর্থাৎ সিনেপ্লেক্স নির্মাণকে বেশি গুরুত্ব দিয়েছেন সঞ্জয় সমদ্দার। তার মতে একটু সদিচ্ছা থাকলেই প্রতিটি জেলায় অন্তত একটি করে সিনেপ্লেক্স হতে পারে। দেশে অন্তত ৬০টি সিনেপ্লেক্স থাকলে সারা বছর সিনেমা আসবে এবং টেকনিশিয়ানরাও নিয়মিত কাজের মধ্যে থাকবেন। এর ফলে শিক্ষিত ও মেধাবী ছেলেমেয়েরা এই পেশায় আসবে এবং একটি টেকসই ক্যারিয়ার গড়ে উঠবে। এসব কাঠামোগত পরিবর্তন না হলে ঈদের সময়ে এমন ঝকঝকে সিনেমা হয়তো আসবে তবে সামগ্রিকভাবে এই ইন্ডাস্ট্রি একটি নতজানু ও রুগ্ন শিল্প হিসেবেই থেকে যাবে বলে সতর্ক করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১০

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১১

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১২

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৩

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৪

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৫

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৬

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৮

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৯

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

২০
X