বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নাম বদলে ‘সর্দার বাড়ির খেলা’, প্রচারণায় নেই রোশান-বুবলী!

জিয়াউল রোশান ও শবনম বুবলী । ছবি : সংগৃহীত
জিয়াউল রোশান ও শবনম বুবলী । ছবি : সংগৃহীত

‘পুলসিরাত’ নামে একটি সিনেমায় জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও শবনম বুবলী। ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুমোদন পাওয়া এই সিনেমাটির শুটিং শেষে সেন্সরে জমা দেওয়া হলে আপত্তির মুখে ছবিটির নাম পরিবর্তন করা হয়। ‘পুলসিরাত’ থেকে এখন ‘সর্দার বাড়ির খেলা’ নামে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে ছবিটির ট্রেলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেয়। জানা গেছে আগামী ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোশান ও বুবলী জুটির এই সিনেমা। তবে ঘোষণার কয়েক দিন পেরিয়ে গেলেও ছবির প্রচারণায় দেখা যায়নি নায়ক-নায়িকা কিংবা পরিচালককে।

এ বিষয়ে চিত্রনায়ক জিয়াউল রোশান গণমাধ্যমে বলেন, ‘সিনেমাটির মুক্তির ঘোষণা কিংবা ট্রেলার প্রকাশ সম্পর্কে আমাকে আগে জানানো হয়নি। এ কারণেই প্রচারণায় নেই। তা ছাড়া মুক্তির তারিখও পরিবর্তন হতে পারে। আরও কিছু বিষয় আছে। তাই আপাতত অপেক্ষা করছি। সবকিছু ঠিক হলে প্রচারণায় যুক্ত হব।’

অন্যদিকে ছবির পরিচালক রাখাল সবুজ জানান দেশের বাইরে থাকায় আপাতত প্রচারণায় নেই অভিনেত্রী শবনম বুবলী। রোশান ও বুবলী ছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১১

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১২

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৪

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৫

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

১৮

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

১৯

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

২০
X