বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০২:২৮ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

আবারও স্থগিত সেলিব্রেটি ক্রিকেট লিগ

সিসিএল ভ্যেনু। ছবি : কালবেলা
সিসিএল ভ্যেনু। ছবি : কালবেলা

আবারও স্থগিত হলো সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। এবারের দ্বন্দ্ব রাব্বী ও অন্তু নামে দুই অভিনেতাকে নিয়ে। অভিযোগ—এর আগে করপোরেট লিগ খেলেছেন ওই দুজন। তাই নিয়মানুসারে সেলিব্রেটি লিগ খেলতে পারবেন না। এর জের ধরেই স্থগিত হয়েছে সিসিএল।

এ দফায় কোনো মারামারি বা হাতাহাতি না হলেও এই লিগের ফাইনাল খেলা স্থগিত রেখেছেন আয়োজকরা। এর আগে গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয় সেলেব্রিটি ক্রিকেট লিগ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সব সমস্যা কাটিয়ে সেলিব্রিটি ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার আয়োজক কমিটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়।

সিসিএলে অংশগ্রহণ করা চিত্রনায়ক সাইমন সাদিক কালবেলাকে বলেন, ‘এটা এখন অব্যবস্থাপনার মধ্যে পড়ে গেছে। ম্যানেজমেন্ট চেয়েছে খেলাটা হোক। কিন্তু এক ক্যাপ্টেন বললেন অন্তু থাকলে আমি খেলব না। বলা হলো, রাব্বী থাকলেও খেলবে না। সেই জায়গা থেকে দ্বিমত সৃষ্টি হয়েছে’।

উল্লেখ্য, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। এতে মোট আটটি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X