শিবলী আহমেদ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পিরিতের বাজার’ গানে আইটেম গার্ল আলিশা

‘পিরিতের বাজার’ গানের শুটিং ও আলিশা ইসলাম। ছবি : সংগৃহীত
‘পিরিতের বাজার’ গানের শুটিং ও আলিশা ইসলাম। ছবি : সংগৃহীত

একটু একটু করে এগিয়ে চলেছেন অভিনেত্রী আলিশা ইসলাম। ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমায় অভিনয় করে দর্শক নজরে এসেছেন তিনি। সম্প্রতি ‘ময়ূরাক্ষী’ ছবির আইটেম গানের শুটিংয়ে দেখা গেছে তাকে। চলচ্চিত্রটির প্রচারের জন্য নির্মিত ‘পিরিতের বাজার’ গানে কোমর দুলিয়েছেন আলিশা।

রাশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরাক্ষী’ সিনেমার ‘পিরিতের বাজার’ গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা শাকিলা সাকি। গানটির রচয়িতা, সুরকার ও সংগীতায়োজন করেছেন নাদিম ভূঁইয়া। এটি ময়ূরাক্ষী সিনেমার প্রমোশনাল একটি গান বলে কালবেলাকে জানিয়েছেন নির্মাতা।

গানের বিষয়ে মুঠোফোনের আলাপে কালবেলাকে আলিশা বলেন, ‘এই গানে বিভিন্ন রূপে আমাকে দেখতে পাবেন দর্শক। এবারই প্রথম আইটেম গান করছি আমি, তাই খুব এক্সাইটেড ফিল করছি। আশা করছি ভালো সাড়া পাব’।

গানে নেচেছেন ৫০ জন শিল্পী। আইটেম গানে নাচলে ‘আইটেম গার্ল’ তকমা জোটে। তাতে কোনো সমস্যা নেই আলিশার। বললেন, ‘আমি নিজেকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পছন্দ করি। মানুষ যা বলার বলুক’।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘এ গানে ময়ূরাক্ষী সিনেমার একটা থিম উপস্থাপন করতে চেয়েছি, যেখানে বোঝানো হয়েছে পিরিতের বাজার আগের মতো নেই। আগে প্রেমের যে ধরন ছিল তা বদলেছে। আজকাল স্কুল ও বাসার গলিতে দাঁড়িয়ে প্রেমিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হয় না। এসব বিষয়কে মাথায় রেখেই গানটি তৈরি হয়েছে’।

‘ময়ূরাক্ষী’ সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনার অনুপ্রেরণায়। যেখানে সম্পর্কের টানাপড়েনের গল্প উঠে এসেছে। সিনেমায় চিত্রনায়িকা ববি হকের সঙ্গে জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, সাবিনা পুঁথি, দীপক সুমন, ফারুক, মানিক শাহ, মুহিন খান, জুলফিকার চঞ্চল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১০

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১১

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১২

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৩

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৪

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৫

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৬

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৭

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৮

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৯

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

২০
X