রবিউল ইসলাম রুবেল
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করে মাস্ক পরে দশমী দেখি : বাপ্পী চৌধুরী

বাপ্পী চৌধুরী। ছবি : সংগৃহীত
বাপ্পী চৌধুরী। ছবি : সংগৃহীত

চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা। ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে আছে মা দুর্গাকে বরণ ও প্রস্থানের নানা ব্যঞ্জনা! শোবিজের সনাতন ধর্মাবলম্বী তারকারা এবারের উৎসবেও ব্যস্ত সময় পার করছেন। দুর্গাপূজা ঘিরে সাধারণ মানুষের মতো চিত্রনায়ক বাপ্পী চৌধুরী উদযাপন করে থাকেন। ঘুরে বেড়ান দেশের সবচেয়ে বড় পূজার মণ্ডপগুলোতে। এমনটাই জানালেন কালবেলাকে।

বাপ্পী চৌধুরী বললেন, ‘পূজা একটা আনন্দ কাজ করেই। আর পূজার উৎসব সার্বজনীন। পূজায় চারটি দিন আমি চার এলাকায় কাটাই। পূজার জন্য বাংলাদেশের নামকরা যে জায়গায়গুলো আছে আমি সেগুলো ঘুরি। আজ নবমী, আজকে আমি নারায়ণগঞ্জ আছি। নবমী-দশমী নিজের এলাকায় কাটাতেই ভালো লাগে।’

তারকা খ্যাতি পাবার আগে কীভাবে পূজা উদযাপন করতেন জানতে চাইলে এই নায়ক আরও বলেন, ‘তখনকার পূজাতো অনেক মজার ছিল। তখন রাস্তায় দাঁড়ায় নাচতাম। আমার বন্ধুরা বলতো আমি এতো নাচতাম কেনো! আসলে নাচ বলতে খালি গায়ে লাফাতাম শুধু। সেটা শুরু হতো সকাল ৮টা আর শেষ হতো রাত ২-৩ টায়।’

এখন তাহলে কীভাবে কাটে পূজার দিনগুলো প্রশ্নের জবাবে বাপ্পী চৌধুরী জানালেন, ‘পূজায় আগের মতো করে যে আনন্দ করতাম সেটা হয় না। এখন চুরি করে মাস্ক পড়ে দশমী দেখি। বন্ধুদের একটা গ্রুপ করে সবাই মিলে কিছু সময় আড্ডা দেই। বন্ধুরা এক সাথে হলে হয়তো কাউকে মজা করে ডিস্টার্ব করি, ছোট বেলায় যেটা করতাম। ট্রাকে উঠে একটু লাফালাফি করা। এগুলো এখনো করা হয় কনজাস্টটেড ওয়েতে। চাইলেও এখন আগের মতো কিছু করতে পারি না।’

উল্লেখ্য, সম্প্রতি তার ক্যারিয়ারের বাপ্পী চৌধুরীর ক্যারিয়ারের ১১ বছর পূর্ণ হয়েছে। আগামী দিনগুলোতে দর্শকদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান তিনি। ‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন তিনি। তারপর থেকে টানা অভিনয় করে যাচ্ছেন। এই নায়কের নতুন তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X