বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পূজা উপলক্ষে সাহসের গান ‘নিরঞ্জনের গল্প’

‘নিরঞ্জনের গল্প’ গানের পোস্টার। ছবি : সংগৃহীত
‘নিরঞ্জনের গল্প’ গানের পোস্টার। ছবি : সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ হয়েছে শিল্পী সাহস মোস্তাফিজের গান ‘নিরঞ্জনের গল্প’। ‘আজব রেকর্ডস’-এর পরিবেশনায় গানটির সংগীতায়োজন করেছেন রফিকুল ইসলাম ফরহাদ।

কল্পিত চরিত্র নিরঞ্জনকে ঘিরে এই গান। বছর দুয়েক আগে দুর্গাপূজার সময় ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনাকে ওই চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে গানে।

শিল্পী সাহস বলেন, ‘এই গানের মাধ্যমে আমরা বলতে চেয়েছি বাংলাদেশে আর কোনো নিরঞ্জন যেন ধর্মীয় সহিংসতার শিকার হয়ে হারিয়ে না যায়। আমরা চাই, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এক হয়ে একটা সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করতে। নিরঞ্জন আমার, আপনার সবার বন্ধু, ভাই কিংবা বোনের প্রতীকী উপস্থাপন’। গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা মেডিকেল ও শাখারী বাজারের বিভিন্ন স্থানে। ভিডিও নির্মাণ করেছেন মনিফা মোস্তাফিজ মন।

আজব রেকর্ডসের ইউটিউব ও ফেসবুক চ্যানেল, এপল মিউজিক, স্পটিফাই, স্বাধীনসহ সব জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপে শোনা যাচ্ছে গানটি।

এর প্রযোজক শিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘নিরঞ্জন গানটি সাহসের অন্যতম সেরা একটি সৃষ্টি। এ গানে ঘুণে ধরা সমাজকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা চাই, গানটি শুনে মানুষ নিজের ভাই হারানোর বেদনা অনুভব করুক। সবাই সহিংসতার পথ থেকে সরে আসুক’।

গানের সংগীতায়োজক রফিকুল ইসলাম ফরহাদ বলেন, ‘এর সংগীতায়োজন করতে গিয়ে আমি অনেকবার অশ্রুসিক্ত হয়েছি। মনে হয়েছে এই গান শুনে অনেকেই দেশ ও সমাজের জন্য ভিন্ন দৃষ্টি নিয়ে কাজ করবে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১০

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১১

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১২

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৩

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৪

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৫

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৬

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৭

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৮

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৯

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

২০
X