রবিউল ইসলাম রুবেল
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে চিত্রনায়ক জয় চৌধুরী!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জয় চৌধুরী কারাগারে! তবে বাস্তবে নয়, সিনেমার শুটিংয়ের একটি স্থিরচিত্রে দেখা যায় এই নায়কের পাশে কারা পুলিশ এবং বেশ কয়েকজন কয়েদি। জানা গেছে, নতুন করে শুরু হয়েছে ‘আমার শেষ কথা’ সিনেমার দৃশ্যধারণের কাজ। কিছুদিন আগেই সরকার থেকে নিষিদ্ধ করা হয় এই সিনেমার প্রদর্শনী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখার এক প্রজ্ঞাপনে জানা যায়, ‘আমার শেষ কথা’ সিনেমাটি, চলচ্চিত্র সেন্সরশিপ আইনের ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হয়। আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় এখন চলচ্চিত্রটি সনদবিহীন। এই সিনেমাটির যেসব দৃশ্যের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেসব দৃশ্য সংশোধন করে ফের পাঠানো হবে সেন্সর বোর্ডে।

নতুন করে সিনেমার দৃশ্যধারণ প্রসঙ্গে চিত্রনায়ক জয় চৌধুরী কালবেলাকে বলেন, ১ নভেম্বর থেকে গাজীপুরে ‘আমার শেষ কথা’ সিনেমাটির শুটিং নতুন করে শুরু হয়েছে। সিনেমাটিতে ভায়োলেন্স ছিল, সেইসঙ্গে একটু ইসলামপন্থিও। সেজন্য সিনেমাটি সেন্সর বোর্ডে যাওয়ার পর সমস্যা হয়। যেসব দৃশ্য নিয়ে সমস্যা, সেসব দৃশ্যের গল্প পরিবর্তন করে নতুন করে শুটিং করা হচ্ছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত শুটিং চলবে।

সিনেমাটি নিষিদ্ধ হওয়ার কারণ হিসেবে এই নায়ক কালবেলাকে বলেন, ‘আমরা অফিসিয়ালি জানতে পারি, অনেক বেশি অপরাধ এবং সিনেমাটি নারায়ণগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়। যেহেতু সত্য ঘটনার ওপরে গল্প, তাই নির্মাতা সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন। সেটা হয়তোবা সেন্সর বোর্ড ভালোভাবে নেয়নি। এজন্য কাটিং মেরে দিয়েছে। সেগুলো সংশোধন করে ফের জমা দেওয়া হয়, তার পরও তাদের পছন্দ না হওয়ায় সিনেমাটি নিষিদ্ধ করে দেওয়া হয়। এই সিনেমাটি করতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে, নতুন করে শুট করে আবারর জমা দেওয়া ছাড়া কোনো উপায় নেই।’

সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী জয় চৌধুরী। বললেন, এই সিনেমার জন্য অনেক কষ্ট করেছে পুরো টিম। সিনেমাটি দেখার পর দর্শক আমাকে নতুনভাবে পাবে।

উল্লেখ্য, কাজী মো. ইসলাম পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত কাজী জারা টায়রা। আরও আছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১০

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১১

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১২

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৩

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৪

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৫

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৬

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৭

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৮

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১৯

কখন মাঠে নামবেন মেসি, নিশ্চিত করলেন কোচ

২০
X