বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৪:১৯ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তাপসের প্রেমে বুবলী?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢালিউড নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী শবনম ইয়াসমিন বুবলী। বিয়ের আগে কিং খানের সঙ্গেও বুবলীর প্রেমের গুঞ্জন ছিল। পরে সন্তান নিয়ে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। ফের এই ঢালিউড নায়িকাকে নিয়ে প্রেমের খবর চাউর হয়েছে।

গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর দাবি- তার স্বামীর সঙ্গে প্রেম করছেন চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী শবনম ইয়াসমিন বুবলী! এমন একটি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও সেই স্ট্যাস্টাসটি আর দেখা যায়নি। তবে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

ফারজানা মুন্নী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়ে তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!’

এ প্রসঙ্গে জানতে ফারজানা মুন্নির মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি। তবে এই প্রসঙ্গে ফের একটি স্ট্যাটাস দিয়েছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। এতে উল্লেখ করেছেন, ‘আমার প্রোফাইল থেকে গতকাল রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে যা আপনারা সবাই দেখেছেন। আমার প্রোফাইলটি হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে।’

উল্লেখ্য, তাপস ও মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বুবলী। তানিম রহমান অংশু পরিচালিত এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করবেন পরীমণিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১০

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১১

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১২

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৩

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৪

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৫

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৬

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৭

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৮

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৯

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

২০
X