বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দুই বছর পর খবর প্রকাশ করলেন নায়িকা

চিত্রনায়িকা আঁচল আঁখি ও তার স্বামী সৈয়দ অমি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা আঁচল আঁখি ও তার স্বামী সৈয়দ অমি। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা আঁচল আঁখি বিয়ে করেছেন দুই বছর আগে। এর আগেও বেশ কয়েকবার বিয়ের গুঞ্জন উঠলেও স্বীকার করেননি তিনি। এবার নিজেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন এ নায়িকা।

আঁচলের স্বামী সৈয়দ অমি একজন উঠতি গায়ক। মিউজিক্যাল ফিল্মে কাজের সুবাদে তাদের পরিচয়। এরপর পরিণয় এবং সর্বশেষ ২০২১ সালে তা পরিণতি দেন এ দম্পতি।

নায়িকার ভাষ্য, অমির (তার স্বামী) বাড়ি কুমিল্লায়। বিয়ের কিছুদিন পর শাশুড়ি করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি মারা যাওয়াতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ি। তাই বিয়ের খবরের ঘোষণা দেওয়া হয়নি। তবে দুই পরিবারের সদস্যদের নিয়েই ছোট পরিসরে আমাদের বিয়ের আয়োজন হয়েছিল। বিয়ের বছরেই তারা মালয়েশিয়া ও সিঙ্গাপুরে হানিমুনে যান বলেও জানান তিনি।

২০১১ সালে ‘ভুল’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান আঁচল। তার অভিনীত ‘জটিল প্রেম’ সিনেমাটি দর্শকমহলে প্রশংসিত হয়। এরপর দেড় ডজন সিনেমায় কাজ করেছেন এ নায়িকা। জুটি বেঁধেছেন শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X