বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আবারও শুরু হচ্ছে ‘আগুন’ সিনেমার শুটিং

শাকিব খান ও জাহারা মিতু। ছবি : সংগৃহীত
শাকিব খান ও জাহারা মিতু। ছবি : সংগৃহীত

করোনার আগেই ‘আগুন’ ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক বদিউল আলম খোকন। শাকিব খান ও জাহারা মিতু অভিনীত এই সিনেমার ৮০ শতাংশ কাজ তখনই শেষ হয়েছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে আর শুটিং করতে পারেননি নির্মাতা। এরপর পেরিয়ে গেছে চার বছর।

আবারও ‘আগুন’ চলচ্চিত্রের শুটিং শুরুর প্রস্তুতি নিয়েছেন পরিচালক খোকন। সব ঠিক থাকলে ২২ ডিসেম্বর থেকে তিনি ছবির বাকি অংশের শুটিং শুরু করবেন।

খোকন বলেন, “সামনের সপ্তাহ থেকে ‘রাজকুমার’ ছবির শুটিং করবেন শাকিব খান। ২২ ডিসেম্বর থেকে আমার শিডিউল দেবেন। তখন আমি বাকি থাকা দুটি গান ও অন্যান্য দৃশ্যের শুটিং করব। সব ঠিক থাকলে আগামী বছর কোনো উৎসবে ছবিটি মুক্তি দেব।”

এর আগে জানা যায়, আগুন সিনেমায় নামভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। তার বিপরীতে অভিনয় করা চিত্রনায়িকা জাহারা মিতু ফুটিয়ে তুলবেন ‘সুইটি’ চরিত্র। ২০১৯ সালের আগস্টে শুরু হয় আগুন সিনেমার কাজ। সে বছরই শেষ হয় দ্বিতীয় লটের শুটিং।

ছবিতে শাকিব খান, জাহারা মিতু ছাড়াও অভিনয় করছেন আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১০

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১১

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১২

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৩

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৪

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৫

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

১৬

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

১৭

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

১৮

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

১৯

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

২০
X