বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

হাতে কাজ নেই, বেকার হয়ে পড়েছেন দিঘী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। শিশুশিল্পী হিসেবে একটি বিজ্ঞাপনের মডেল হয়ে দারুণ সাড়া পান তিনি। খ্যাতিও পান আকাশচুম্বী। সেই ছোট্ট দিঘী এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন।

নায়িকা হিসেবে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ৪টি সিনেমা মুক্তি পেয়েছে দিঘীর। তবে আশানুরূপ আলোচনা বা ব্যবসা কোনোটাই এ নায়িকার কপালে জোটেনি। সাম্প্রতিক সময়ে নতুন সিনেমার কাজ পেতে হিমসিম খাচ্ছেন বলে শোবিজে জোর গুঞ্জন।

তবে বর্তমান সময়ে কী করছেন দিঘী? ব্যস্ততা নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে, বর্তমানে হাতে তেমন কোনো কাজ নেই। অনেকটাই ফ্রি সময় কাটাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক সময় পার করছি। বলা চলে এক ধরনের অলস সময় পার করছি।’

খানিকটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এ অভিনেত্রী। জানালেন, ছোটবেলা থেকেই শুটিং করে আসছি। এখন লাইট ক্যামেরা অ্যাকশন ছাড়া কীভাবে সময় কাটবে- বুঝতে পারছি না। এ ছাড়া চলতি মাসে আরও কিছু কাজ করার কথা রয়েছে। অনেকগুলো স্টেজ শোতে অংশ নেওয়ারও কথা। সেগুলোও একের পর এক বন্ধ ঘোষণা করা হচ্ছে। এ ছাড়া অচিরেই নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করার কথা। যদি এটাও পিছিয়ে যায় হরতাল-অবরোধের কারণে- তাহলে বলেন কী করব! সবাই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কি না প্রশ্নের জবাবে এ অভিনেত্রী জানান, মাঝখানে ‘জুয়া’ নামের ছবির কাজ করেছি। এই ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। এ ছাড়াও হাতে আছে দুটি ওটিটির কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের শেষ মুহূর্তের ‘গোল’ কেন বাতিল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র সদস্য নিহত

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

সরকারি বই-খাতাসহ ট্রাক জব্দ

ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে কে কোন দায়িত্বে?

ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সুপার স্টার ইন্ডাস্ট্রিয়াল কেবলের যাত্রা শুরু

১১

ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১২

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

১৩

দিনের বেলা কত মিনিট ঘুমানো সবচেয়ে ভালো?

১৪

রেস্টুরেন্টে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১৫

আর্জেন্টিনার পরের ম্যাচ কখন, কোথায়? দেখবেন কীভাবে

১৬

বাহরাইনে ড্রোন হামলা চালাল ইরান

১৭

প্রযুক্তি কর  / ইউরোপকে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

১৮

সারারাত ফ্যান চালিয়ে ঘুমানো কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

১৯

হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু

২০
X