বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আমি লোকজনকে খাওয়াতে পছন্দ করি : নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কুমিল্লার মেয়ে। তার কাছে ওই অঞ্চলের মানুসের গুণের কথা জানতে চাইলে বলেন, কুমিল্লার মানুষ অনেক বেশি মেহমানদারি করতে পারে। আমাদের রান্না খুব মজার হয়। আমি অনেক ছোটবেলা থেকেই রান্না পারি। আমার মা আমাকে পিটিয়ে রান্না শিখিয়েছে। আমি মনে করি, ছেলে হোক কিংবা মেয়ে, যারা খেতে পছন্দ করে তাদের রান্না শেখা উচিত। আমি রান্না করতে পছন্দ করি, লোকজনকে খাওয়াতে পছন্দ করি। আমার রিটায়ার্ডম্যান্টের প্ল্যান হচ্ছে, আমি রেস্তোরাঁ খুলে মানুষকে খাওয়াব। আমার খুব ভালো লাগে মানুষকে খাওয়াতে। কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘তারাবেলা’র দ্বিতীয় পর্বে অতিথি হয়ে এসব কথা বলেন নুসরাত ফারিয়া।

শুধু ভোজনরসিকই নন, বেশ ভ্রমণপিপাসুও এই নায়িকা। বললেন, মাঝেমধ্যে আমি ইস্তানবুল চলে যাই ঘুরতে। কলকাতায় আমার অনেক বন্ধু আছে। তাদের সঙ্গে সেখানে সময় কাটাই। আমি বাইরে সময় কাটাতে পছন্দ করি। আমি এ বছর মনে হয় ছটা ট্রিপ দিয়ে ফেলেছি। আমি ভ্রমণ পছন্দ করি। একা একা ভ্রমণ করতে পারি। আমি অনেক সময় একা একা ভ্রমণ করেছি। খেতেও পছন্দ করি। কোনো নতুন জায়গায় গেলে সেখানে নতুন কি কি ব্রেকফাস্ট আছে সেগুলো আমি খেয়ে দেখি। মজার খাবারগুলো চোখে দেখি।

নায়িকার যাপিতজীবনের নানা ফিরিস্তির মাঝে তারাবেলার আলাপে উঠে আসে তার ফেলে আসা প্রেমের স্মৃতিও। দীর্ঘদিনের প্রেমের ইতি টেনেছিলেন এই নায়িকা। সেই রহস্য বর্ণনায় নুসরাত বলেন, কোনো রহস্য নেই আসলে। আমার মনে হয় দুটো মানুষ যখন একসঙ্গে থাকে তখন সমাজ ও পারিপার্শ্বিকতা একটা নিয়ম তৈরি করে যে, কারও সঙ্গে অনেক বছর ধরে থাকলে তার সঙ্গেই থাকতে হবে। কিন্তু ভালোবাসার সম্পর্কটা এ রকম যে, ভালোবাসাটাকেই বেঁচে থাকতে হবে। শুধু ৯-১০ বছর ধরে একজনের সঙ্গে আছি বলেই যে তার সঙ্গে থাকতে হবে, ভালোবাসা না থাকলেও থাকতে হবে, আমি এটাই বিশ্বাসী নই। যে কোনো সম্পর্কেই যদি কেউ হ্যাপি না থাকে, ওই সম্পর্কটি কখনোই বেশিদিন টেকে না। ওটা একটা মৃত সম্পর্ক। সম্পর্ক থেকেও মৃত। তাই আমার কাছে মনে হয়—আমার মতো একজন জীবন্ত মানুষ কেন একটা মৃত সম্পর্কে থাকবে! ঘরে ফিরে যদি মনে হয় আমি জেলখানায় ফিরছি, সেই সম্পর্কের কোনো মানে নেই। তার চাইতে আমি বাইরে থাকব, নিজের মতো করে থাকব অথবা সীমিতভাবে থাকব, সেটা আমার নিজের মতো থাকা হবে। আমার কাছে মনে হয় যে ভালোবাসা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সম্পর্কের একটা পর্যায়ে গিয়ে আমরা দুজন মানুষ আলাদা আলাদা কিছু চাইতে শুরু করি। তাই আমরা পৃথক।

নিজের প্রেমের বিষয়ে নুসরাত ফারিয়া আরও বলেন, আমি অনেক ছোটবেলা থেকেই প্রেম করি। এবারই লাস্ট আমি এত মাস ধরে সিঙ্গেল। প্রায় দশ মাস হয়ে গেছে আমি আমার জীবনে সিঙ্গেল। আমি আমার সারা জীবনে কখনো সিঙ্গেল ছিলাম না। বোঝার পর থেকেই আমি সম্পর্কে জড়িয়ে ছিলাম। প্রেমের আসলে কোনো সংজ্ঞা বা ব্যাকরণ নেই। এটা একমাত্র ওই যে দ্য বিগেস্ট রাইটার অব দ্য ওয়ার্ল্ড, যিনি লিখছেন তিনি ছাড়া আর কেউ জানেন না। তিনি আমাদের সুযোগ দেবেন, সেটা আমরা কাজে লাগাব কি লাগাব না, সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। তুমি যদি মিস করো তাহলে তোমার মিস। আর যদি কাজে লাগাতে পারো তাহলে হিট।

তিনি আরও বলেন, আসলে আমি কারও মধ্যে নেগেটিভ কিছু দেখি না। কেউ যদি আমাকে নিয়ে নেগেটিভ কথা বলে আমি তাকেও ভালোভাবে ট্রিট করি। এটাই আমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগপন্থী আইনজীবীদের ধাক্কা দিয়ে বের করার অভিযোগ বিএনপিপন্থিদের বিরুদ্ধে

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার আরেকটা ‘আবদার’ মেটালো ফিফা

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা / চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ, দাবি ট্রাম্পের

ফাইনালের বল, শাকিরার পোশাকসহ বিশ্বকাপের স্মারক উঠছে নিলামে

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৬, প্লাবিত ৫৯ উপজেলা

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

ডাকসুর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে থাকায় জামায়াত আমিরের উদ্বেগ

ইয়ামাল নাকি এমবাপ্পে, কে এগিয়ে? 

১০

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

১১

ফ্রান্স বনাম স্পেন : ফাইনালে ওঠার মহালড়াইয়ে এগিয়ে কারা?

১২

স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন

১৩

ভারত / শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনশনরত সোনমের শারীরিক অবস্থার অবনতি

১৪

২০৩০ সালের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে ১ কোটি ৬১ লাখ পরিবার

১৫

শরীরে পানির অভাব কতটা, এই সহজ পরীক্ষার মাধ্যমে জেনে নিন

১৬

মেক্সিকোকে ‘অস্বাভাবিক’ শর্ত আর্জেন্টিনার, মার্কার প্রতিবেদন

১৭

একের পর এক বিস্ফোরণে কাঁপছে ইরানের বন্দর আব্বাস ও বুশেহর

১৮

সিরিয়ার বন্দরে তুর্কি যুদ্ধজাহাজ

১৯

গাইবান্ধায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

২০
X