বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

খোঁজ মিলল পপির, ঠিকানা ফাঁস হলেই বদলে ফেলেন বাসা!

চিত্রনায়িকা পপি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পপি। ছবি : সংগৃহীত

শুটিংয়েও নেই, খবরেও নেই। তাহলে কোথায় আছেন চিত্রনায়িকা পপি? ঢালিপাড়ার আড্ডা মাতিয়ে রাখা সেই নায়িকার কোনো খোঁজ ছিল না কারও কাছেই। খুব কাছের দু’একজন ছাড়া কেউই জানতেন না পপি কোথায়। যারা জানতেন, তারাও আবার মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। পপির বিষয়ে কেউ কিছু বলতে একেবারেই নারাজ। গত তিন বছর ধরে কোথাও দেখা যাচ্ছে না পপিকে। এই নায়িকা আড়ালে যাওয়ার পর বিনোদন পাড়ায় চাউর হয়, তিনি নাকি বিয়ে করে সংসার করছেন, এমনকি মা–ও হয়েছেন। এত কথা ছড়ানোর পরও ক্যামেরার সামনে পাওয়া যায়নি পপিকে।

এবার বেরিয়ে এসেছে পপির স্বামীর পরিচয় ও সন্তানের নাম। সংবাদমাধ্যমে পপির পারিবারিক সূত্র জানান, নায়িকা তার সন্তানের নাম রেখেছেন ‘আয়াত’। পপির সন্তানের বয়স দুই বছর। নায়িকার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি একটি গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। জাহাজের ব্যবসা রয়েছে তার। লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা তিনি।

জানা গেছে, স্বামী-সন্তান নিয়ে বর্তমানে ধানমন্ডিতে বাস করছেন পপি। এর আগে ছিলেন উত্তরায়। কিন্তু অনেকেই সেই ঠিকানা জেনে গেলে তারা দ্রুত বাসস্থান বদল করেন। পপির এটি প্রথম বিয়ে, তবে তার স্বামীর দ্বিতীয়। প্রথম সংসারে এক পুত্রসন্তান রয়েছে। পপির স্বামী আদনান কামালের ফেসবুকে সন্তানকে নিয়ে ছবিও রয়েছে।

আরও জানা গেছে, স্বামীর পরিবার পপিকে এখনো মেনে নেয়নি। নিজের পরিবারের সঙ্গেও নায়িকার যোগাযোগ বিচ্ছিন্ন। মাঝেমধ্যে ছোট বোন সুমির সঙ্গে তার দেখা কিংবা যোগাযোগ হলেও এখন তা হচ্ছে না। নতুন ঠিকানায় সুমির যাতায়াত থাকলেও পপির স্বামীর অনিচ্ছায় সেটিও বন্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X