কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হামলা ও ভাঙচুরের বিষয়ে যা বললেন রনি

নাটোরের গুরুদাসপুরে সিনেমা হলের সামনে রনি। ছবি ফেসবুক থেকে নেওয়া
নাটোরের গুরুদাসপুরে সিনেমা হলের সামনে রনি। ছবি ফেসবুক থেকে নেওয়া

কৌতুক অভিনেতা আবু হেনা রনির ওপর হামলা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। বেশকিছু গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। তবে রনি বলছে ভিন্ন কথা। তার দাবি- হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু তা তার ওপর না, অন্যদের সঙ্গে।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ের পাশে সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হন। এরপর রাতে গুরুদাসপুর থানায় একটি মামলা হয়। তহুরুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়, আবু হেনা রনিসহ চার বন্ধু আদম শাহ মোড়ে সিনেমা হলের রাস্তার পাশে তাদের প্রাইভেটকার পার্কিং করেন। এ সময় আরেকটি প্রাইভেটকারে আসা স্থানীয় চাতাল ব্যবসায়ী ছাবলু মোল্লা রনিদের গাড়ি রাখা দেখে গালাগাল করতে শুরু করেন।

রনি ও তার বন্ধুরা ছাবলুকে গালাগাল করেত নিষেধ করলে তিনি গাড়ি থেকে নেমে তাদের ওপর চড়াও হয়। এ সময় ছাবলু স্থানীয়দের বাধার মুখে পড়লে ক্ষিপ্ত হয়ে ফোন করে লোকজন ডেকে আনেন। পরে আট থেকে দশটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে রনি ও তার বন্ধুদের মারধর করে চলে যায়।

এ ঘটনায় রনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা ৫ বন্ধু সিনেমা দেখার জন্য সেখানে যাই। এ সময় সেখানে অন্য একদল মানুষের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। আমার সঙ্গে কিছুই হয়নি। আমার গাড়িও ভাঙচুর হয়নি। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে ভুল তথ্য এসেছে।

ঘটনার পরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন রনি। তিনি লিখেছেন, ‘কিছু অপেশাদার সাংবাদিক ভুলভাবে নিউজ করেছে। এজন্য দুঃখিত। পাশের এলাকার সিনেমা হলের সামনে আমার বন্ধুদের সঙ্গে কিছু লোকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাদেরই গাড়ি ভাঙচুর হয়। আমি উপস্থিত থাকায়, যত্ন করে আমার নামটা দিয়েছে। এতে আসল ভিকটিম ও আসল অপরাধী দুজনের নামই ঢাকা পড়েছে।’

অভিনেতা আরও লেখেন, ‘যারা আমার আহত হওয়ার খবর শুনে খুশি হয়েছেন, তাদের জন্য সমবেদনা। আর যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য ভালোবাসা, চলেন উল্লাস করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X