বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ মণিকে নিয়ে টেলিছবি ‘বিন্দু থেকে বৃত্তে’

‘বিন্দু থেকে বৃত্তে’র পোস্টার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
‘বিন্দু থেকে বৃত্তে’র পোস্টার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য শেখ ফজলুল হক মণি। বঙ্গবন্ধুর ভাগ্নে ছিলেন তিনি। মুজিব বাহিনীর প্রধান, দৈনিক বাংলার বাণীর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শহিদ শেখ ফজলুল হক মণি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকের বুলেটে বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়।

শেখ ফজলুল হক মণিকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ৫০ মিনিটের একটি টেলিছবি। এর নাম ‘বিন্দু থেকে বৃত্তে’। কবি ও গীতিকার সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ উপন্যাস অবলম্বনে ও ফ্রেম ফ্যাক্টরির প্রযোজনায় নির্মিত এই টেলিছবির কাহিনি, গল্প ও চিত্রনাট্য করেছেন সহিদ রাহমান। এটি নির্মাণ করবেন শাহ নেওয়াজ রিপন।

শেখ ফজলুল হক মণির চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রওনক হাসান। আরও অভিনয় করবেন তানজিকা আমিন, ডলি জহুর, আরমান পারভেজ মুরাদ, পংকজ মজুমদার, নূর আলম নয়ন প্রমুখ। অচিরেই টেলিছবিটির শুটিং শুরু হবে। আগামী বছর একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

শনিবার (২৩ ডিসেম্বর) ‘বিন্দু থেকে বৃত্তে’র নির্মাতার সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া, এফবিসিসিআই পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. ফারুক, দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী ও বি এম এ দপ্তর সম্পাদক ড. শহিদুল্লাহ সহপ্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী গোপাল সূত্রধর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X