বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নচিকেতা ও মানিকের নতুন গান ‘সকাল হবে কি’

নচিকেতা চক্রবর্তী ও আমিরুল মোমেনীন মানিক। ছবি : সংগৃহীত
নচিকেতা চক্রবর্তী ও আমিরুল মোমেনীন মানিক। ছবি : সংগৃহীত

ভোরের হাওয়ায় আভাস থাকে, সকাল হবে কি না, গহীন রাত্রি শেষে আলো আসবেই, এ কথা তো অনেক আগে জানা, তবু হতাশায় ভরে গেলে মন, খুঁজে ফিরি অনুপ্রাণন—এ রকম কথামালা নিয়ে এবার হাজির হয়েছেন ভারতের জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের গায়ক আমিরুল মোমেনীন মানিক। তাদের সঙ্গে গেয়েছেন শিশুশিল্পী সিফাত রিজওয়ান নাফি।

আমিরুল মোমেনীন মানিকের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন অণু মুস্তাফিজ। ব্যবস্থাপনায় রয়েছে ডিভাইন স্টুডিও। আগামীকাল মঙ্গলবার ২৬ ডিসেম্বর ‘মানিক মিউজিক’ নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘সকাল হবে কি’ গানটি।

গানটির বিষয়ে নচিকেতা চক্রবর্তী বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ, দেশে দেশে অভ্যন্তরীণ সংঘাত এবং তরুণ প্রজন্মের ভেতরে জমাট হতাশার বিরুদ্ধে দারুণ আশাজাগানিয়া গান ‘সকাল হকে কি?’। বর্তমানের সঙ্গে চমৎকার মিল আছে গানটির। তা ছাড়া মানিকের লেখা ও সুরের বৈচিত্র্যময়তার কারণে আশা করি সকলের হৃদয় ছুঁয়ে যাবে । তরুণরাও হতাশা পেরিয়ে নতুন স্বপ্নে জেগে ওঠার অনুপ্রেরণা পাবে এর মাধ্যমে।

এ গানের বিষয়ে মানিক বলেন, নচিকেতা চক্রবর্তী বাংলা গানের মাইলস্টোন। এক কথায় হৃদয় উজাড় করে গেয়েছেন তিনি। শিশুশিল্পী নাফির কণ্ঠ গানটিকে অন্যমাত্রায় নিয়ে গেছে। তাছাড়া সম্পূর্ণ ব্যতিক্রমী ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সংগীতায়োজন করেছেন অণু মুস্তাফিজ। সবমিলিয়ে দীর্ঘদিন পর নতুন স্বাদ পাবে দর্শকরা।

নচিকেতা ও মানিক এর আগেও জুটি বেঁধে বেশ কটি গান করেছেন। ২০১৪ সালে দু’জনের কণ্ঠে ‘আয় ভোর’ শিরোনামে গান প্রকাশিত হলে দুই বাংলায় ব্যাপক সাড়া পড়ে। এরপর, মানিক নচিকেতার কথা ও সুরে ‘কলেজ লাইফ’ ও ‘তুমি কোন্ পার্টির লোক’ শিরোনামে আরও দুটি গান করেন। সম্প্রতি নচিকেতা ও মানিকের ‘নীল পরকীয়া’ শিরোনামের ডুয়েট একটি গান প্রকাশিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১০

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১১

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১২

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৩

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৪

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৫

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৭

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৮

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৯

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X