বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে নচিকেতা চক্রবর্তী

নচিকেতা চক্রবর্তী I ছবি: সংগৃহীত
নচিকেতা চক্রবর্তী I ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শনিবার (০৬ ডিসেম্বর) রাতে হঠাৎই বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন শিল্পী। তার পরেই দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, টানা বেশ কয়েকদিন গানের অনুষ্ঠান করছিলেন নচিকেতা। যার ফলে বেশ পরিশ্রম গেছে তার ওপর।

এক সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ গায়কের বুকে অস্বস্তিকর ব্যাথা শুরু হয়। এরপর রাত ২টায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তার। যার ফলে বুকে দু’টি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন গায়কের অবস্থা স্থিতিশীল।

তবে গায়কের ঘনিষ্ঠ এক সূত্র আরও জানায়, অসুস্থতা থাকলেও, হৃদ্‌রোগ আগে ছিল না নচিকেতার। অসুস্থতার জন্য বরাবরই খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখতেন তিনি। কিন্তু সম্প্রতি পর পর গানের অনুষ্ঠানে শারীরিক চাপ পড়েছে বলে জানা যায়।

তবে রবিবার (০৭ নভেম্বর) আসানসোলে একটি অনুষ্ঠান ছিল নচিকেতার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X