রাজু আহমেদ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এক টেকে ‘জানি না’ গেয়েছিলেন নচিকেতা

এক টেকে ‘জানি না’ গেয়েছিলেন নচিকেতা I ছবি : সংগৃহীত
এক টেকে ‘জানি না’ গেয়েছিলেন নচিকেতা I ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শোয়ের মঞ্চে বসেছিল চাঁদের হাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবনমুখী গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী। আর সেখানেই বিচারকের আসনে থাকা জনপ্রিয় সুরকার ও গায়ক জিৎ গাঙ্গুলী শোনালেন তার জীবনের এক অজানা গল্পের কথা। স্মৃতিচারণ করলেন কলেজ জীবনের আক্ষেপ আর নচিকেতার জাদুকরী প্রতিভার কথা।

নচিকেতাকে সামনে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জিৎ। ফিরে যান সেই পুরোনো দিনে, যখন তিনি কলেজে পড়তেন। জিৎ বলেন, “তখন আমি কলেজে পড়ি। ছোটখাটো প্রোগ্রামে গিটার বাজাতাম। এমনই এক প্রোগ্রামে দেখা হয় নচিদার (নচিকেতা) সঙ্গে। অনুষ্ঠান শেষে দাদা আমাকে এসে জিজ্ঞেস করেন—‘তুই কাল থেকে আমার সঙ্গে বাজাতে পারবি?’ নচিকেতার মতো শিল্পীর সঙ্গে বাজাবো, এটা আমার কাছে তখন ছিল স্বপ্নের মতো।”

তবে সেই স্বপ্নপূরণ হয়নি জিতের। কণ্ঠে আক্ষেপের সুর তুলে তিনি বলেন, ‘এরপরই আমার বাবার একটি বড় এক্সিডেন্ট হয়ে যায়। জীবনে অনেক ঝড় বয়ে যায়, সবকিছু এলোমেলো হয়ে যায়। যার কারণে নচিদার সঙ্গে আর গিটার বাজানোর সৌভাগ্যটি আমার হয়নি।’

তবে গিটার বাজাতে না পারলেও, সুরকার হিসেবে পরবর্তীতে নচিকেতার সঙ্গে জিতের যে জুটি গড়ে ওঠে, তা ইতিহাস সৃষ্টি করে। জিৎ শেয়ার করেন ওপার বাংলার ব্লকবাস্টার হিট সিনেমা ‘চ্যালেঞ্জ’-এর সেই বিখ্যাত গান ‘জানিনা’ তৈরির নেপথ্য গল্প।

দেব ও শুভশ্রীর রোমান্টিক এই গানটি কীভাবে তৈরি হয়েছিল, তা জানিয়ে জিৎ বলেন, “আমি তখন কম্পোজার। সিনেমার একটা সুন্দর সিচুয়েশন ছিল। নচিদাকে বললাম গানটার কথা। বিশ্বাস করবেন না, মাত্র পাঁচ মিনিটে দাদা গানটা লিখে ফেললেন! এত অপূর্ব লিরিক্স। আর রেকর্ডিংয়ের সময় দাদা ‘জানিনা’ গানটা গেয়েছিলেন মাত্র এক টেকে।”

সুরকার জিতের মুখে ‘এক টেকে’ গান গাওয়ার এই গল্প শুনে মঞ্চে উপস্থিত প্রতিযোগী থেকে শুরু করে দর্শকরাও অবাক হয়ে যান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X