বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

থার্টিফার্স্ট নাইটে যেসব করতে নিষেধ করলেন জয়া

জয়া আহসান। ছবি : সংগৃহীত
জয়া আহসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতে সুপরিচিত অভিনেত্রী জয়া আহসান। ইংরেজি বর্ষবরণের রাতে ফানুস ওড়াতে ও আতশবাজি ফোটাতে হাতজোড় করে অনুরোধ করেছেন তিনি। এ উদ্দেশ্যে ফেসবুক লাইভে এসে কিছু বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। ব্যক্ত করেছেন পটকাবাজির শব্দের ক্ষতির দিকগুলো। উদাহরণ টেনেছেন ২০২৩ সাল বরণে ফোটানো আতশবাজির শব্দে মারা যাওয়া শিশু উমায়েরের। অভিনেতী জানান, এসব শব্দে মারা যায় পাখিরা; ভীত হয় পথকুকুরও।

বছরান্তের রাতে বাংলাদেশে পড়ে আতশবাজির ধুম। রোববার (৩১ ডিসেম্বর) রাতেও তেমনটা হওয়ার আশঙ্কা করছেন অভিনেত্রী জয়া আহসান। তাই লাইভে এসে তিনে বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমরা সবাই একসঙ্গে আনন্দ প্রকাশ করতে চাই। কিন্তু আমাদের আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ হয়ে না দাঁড়ায়।

জয়া আরও বলেন, নতুন বছরকে স্বাগত জানাতে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, অনুগ্রহ করে এটা করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে শিশু উমায়ের কিন্তু কাঁপতে কাঁপতে মারা গেছে। তা ছাড়া অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন। তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা থার্টিফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, অনুগ্রহ করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে বর্ষা যেন মৃত্যুফাঁদ

পেনাল্টির রাজ্যে আর্জেন্টিনা ‘রাজা’

সেমিফাইনালের আগে পুরোপুরি ফিট এমবাপ্পে: কোচ দেশম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আ.লীগপন্থি আইনজীবীদের ধাক্কা দিয়ে বের করার অভিযোগ বিএনপিপন্থিদের বিরুদ্ধে

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার আরেকটা ‘আবদার’ মেটালো ফিফা

১০

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা / চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

১১

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

১২

মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ, দাবি ট্রাম্পের

১৩

ফাইনালের বল, শাকিরার পোশাকসহ বিশ্বকাপের স্মারক উঠছে নিলামে

১৪

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৬, প্লাবিত ৫৯ উপজেলা

১৫

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

১৬

ডাকসুর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে থাকায় জামায়াত আমিরের উদ্বেগ

১৭

ইয়ামাল নাকি এমবাপ্পে, কে এগিয়ে? 

১৮

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

১৯

ফ্রান্স বনাম স্পেন : ফাইনালে ওঠার মহালড়াইয়ে এগিয়ে কারা?

২০
X