বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বেনামে খোঁচা দিয়ে কটাক্ষের মুখে নিশো

অভিনেতা আফরান নিশো। ছবি : সংগৃহীত
অভিনেতা আফরান নিশো। ছবি : সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সেগুলোর একটি হলো শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। অন্যদিকে মুক্তি পেয়েছে আফরান নিশোর ‘সুড়ঙ্গ’। এই উভয় তারকারই রয়েছে উল্লেখযোগ্য ভক্ত। তাই এই ঈদে বিভক্ত হয়ে পড়েছেন দর্শকরা। কেউ এগিয়ে রাখছেন নিশোকে, কেউ আবার শাকিবকে। এই খুনসুটি এবার সিরিয়াস দিকে মোড় নিতে চলেছে। মূলত নিশোর কিছু বক্তব্যকে নিজের দিকে টেনে নিয়েছেন শাকিব ভক্তরা। সেগুলো কটাক্ষ হিসেবে নিয়ে নিশোর ওপর চটছেন অনেকে। এমনকি নিশোকে আনফলো করার পাশাপাশি বয়কটের ডাক দিয়েছেন কেউ কেউ।

সোমবার এক সংবাদ সম্মেলনে নাম উল্লেখ না করে কোনো এক ব্যক্তিকে ‘সো-কল্ড’ নায়ক বলেছেন নিশো। শাকিব ভ্ক্তদের অভিযোগ শাকিবকেই এভাবে তাচ্ছিল্য করেছেন তিনি। তাই সামাজিক মাধ্যমে চলছে তুমুল প্রতিবাদ। নিশোর বিরুদ্ধে নানা পোস্ট দিচ্ছেন তারা।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সানজিদা খান নামে শাকিব খানের এক নারীভক্ত লিখেছেন, কেউ যদি নিশোকে ফলো করে থাকেন তবে দ্রুত আনফলো করুন। নেক্সট থেকে তার সব কাজ ও নাটক-সিনেমা বয়কট করুন।

মো. মামুন আহমেদ ইসমাইল নামে একজন লিখেছেন, ‘আফরান নিশো এক চরম বেয়াদবের নাম। ওনাকে আমার অনেক ছোট থেকেই ভালো লাগত। তার অভিনয় সেরা মনে করতাম। অন্তত নাটক দিয়ে সে অনেক বড় একটা জায়গা করে নিয়েছিল মনে। কিন্তু তার যে কোনো শিক্ষা-দীক্ষা নেই, সেটা আগে জানতাম না। আজকে সে কোথা থেকে এসে নিজেকে অনেক বড় নায়ক ভাবছে! কথায় আছে নিজেকে বড় বললে কখনো বড় হওয়া যায় না।

এই দুই ব্যক্তির মতো নিশোর কটাক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করছেন অনেকেই। তাদের দাবি, ওই মন্তব্যের জন্য নিশোর ক্ষমা চাওয়া উচিত। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি নিশো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X