বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গায়েহলুদ শেষ, কাল মৌসুমী হামিদের বিয়ে

অভিনেত্রী মৌসুমী হামিদের গায়েহলুদ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মৌসুমী হামিদের গায়েহলুদ। ছবি : সংগৃহীত

বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এরই মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছেন তিনি। বুধবার (১০ জানুয়ারি) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়েহলুদ সম্পন্ন করেছেন মৌসুমী। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রীই।

মৌসুমী হামিদ জানান, তার হবু বরের নাম আবু সাইয়িদ রানা। লেখালেখি ও নির্মাণের সঙ্গে যুক্ত তিনি। রানার লেখা গল্পে অভিনয়ও করেছেন মৌসুমী। সেগুলোর মধ্যে ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য।

অভিনেত্রী বলেন, ‘আমার গায়েহলুদ হলো। খুব ছোট করে বাসার ছাদে আয়োজন করেছি। রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ। এরপর অভিনয় করেন নাটক ও সিনেমায়। এক যুগেরও বেশি ক্যারিয়ার তার। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট তার অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’ মুক্তি পায়। এ ছাড়া মৌসুমী অভিনীত দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলো হচ্ছে—‘নয়া মানুষ’ ও ‘যাপিত জীবন’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১০

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১১

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১২

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৩

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৪

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৫

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

১৮

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

১৯

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

২০
X