বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১২:১৮ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

১১ বছর প্রেমের পর বিয়ে করলেন পল্লব

অভিনেতা পল্লব ও তার স্ত্রী রাহী। ছবি : সংগৃহীত
অভিনেতা পল্লব ও তার স্ত্রী রাহী। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন বিনোদন জগতে অনিয়মিত রয়েছেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লব। নব্বই দশকের কিছু বিজ্ঞাপন এবং বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক ‘প্রাচীর পেরিয়ে’-তে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন তিনি। কিন্তু ধীরে ধীরে পর্দার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন এ অভিনেতা।

নিজের বড় ভাই ও বাবার মৃত্যুর পর মাকে সময় দিয়েছেন পল্লব। কাজ করেন সাভারের একটি কারখানায়। তবে চাকরির ফাঁকেই দীর্ঘ ১৫ বছরের বিরতি ভেঙে অভিনয় করেছেন ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’ সিনেমায়। এবার নির্মিতব্য সিনেমা ‘অপারেশন জ্যাকপট’-এর মধ্য দিয়ে আবারও পর্দায় আসছেন এই অভিনেতা। এতে আবারও শুরু হয়েছে তাকে নিয়ে আলোচনা। সেই ধারাবাহিকতায় সামনে এসেছে তার পারিবারিক জীবনও। জানা গেছে, বিয়ে করেছেন অভিনেতা পল্লব।

বিয়ে না করায় সন্তানকে নিয়ে বেশ চিন্তিত ছিলেন পল্লবের মা। তবে শেষমেশ মায়ের ইচ্ছা পূরণ করে বিয়ে করেছেন পল্লব। পাত্রী ওয়াহিদা রাহী। একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্ণধার তিনি।

১১ বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন পল্লব-রাহী। ২০২৩ সালের ১৩ জুলাই বিয়ের হয় তাদের। দুই পরিবারের সম্মতিতেই হয়েছে বিয়ে। সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছেন পল্লব।

অন্যদিকে পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহী বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি। ১১ বছরের প্রেম আমাদের। অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম করছি। বিয়ে করলাম মাত্র।’

রাহী জানান, ২০১২ সালের প্রথম পরিচয় হয় তাদের। এরপর একে-অপরের সঙ্গে কথা বলতেন। রাহী বলেন, ‘টুকটাক ফটোশুটের কাজ করতাম আমি। পল্লবের সঙ্গেও একটা কাজ করেছি। ফোনে কথা বলতাম, দেখাও হতো আমাদের। ঘুরতে বের হতাম। একে অপরকে পছন্দ করতাম। যখন দেখলাম—পল্লব বেশ ভালো মানুষ, তখন ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাকেই চাই। ঠিক দুবছর আগে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়ে করেছি।’

পল্লব বলেন, ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বিষয়টি প্রকাশ করতে চেয়েছিলাম। ঠিক আছে, এখন খবরটি প্রকাশ্যে এলেও সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি গরীব-দুস্থরা

বিপৎসীমার ১০ সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি, বড় বিপদের মুখে নিম্নাঞ্চল

ইন্টারনেট ব্যবসায়ীকে ‘ডেভিড ইমিনের’ ফোন, দুদিন পরেই প্রতিষ্ঠানে হামলা

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১০

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

১১

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

১২

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

১৩

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১৪

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

১৬

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

১৭

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১৮

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১৯

বান্দরবানে কমছে বন্যার পানি

২০
X