কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনে ছড়িয়ে পড়েছে মোশাররফ করিমের ‘হুব্বা’

হুব্বা ছবির পোস্টার। ছবি : সংগৃহীত
হুব্বা ছবির পোস্টার। ছবি : সংগৃহীত

গত শুক্রবার বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ব্রাত্য বসুর সিনেমা ‘হুব্বা’। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে সিনেমাটি। প্রধান চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। সমালোচকরাও প্রশংসায় ভাসিয়েছেন তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে।

দেশের পাশাপাশি ভারতের সিনেমা হলেও এটি হাউসফুল যাচ্ছে। তবে এতকিছুর পরও একটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সিনেমাটি। কারণ, পাইরেসির কবলে পড়েছে ‘হুব্বা’। বেশকিছু ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে সিনেমাটির পাইরেটেড কপি। ফেসবুকের বিভিন্ন গ্রুপে চলছে সিনেমাটির এইচডি লিঙ্ক নিয়ে নানা পোস্ট।

বিষয়টি নিয়ে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ গণমাধ্যমে বলেন, ‘বাংলাদেশ ও ভারতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে বেশকিছু সাইট থেকে এটি নামানো হয়েছে। আশা করি, দ্রুতই সব জায়গা থেকে পাইরেটেড কপি নামানো হবে। আমাদের টিম কাজ করছে।’

দেশের ৬৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। কলকাতায় এটি মোশাররফ করিমের দ্বিতীয় ছবি; যেখানে গ্যাংস্টার চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফ’র

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১০

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১১

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১২

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৩

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৪

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৯

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

২০
X