কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাহিদ হাসান

অভিনেতা জাহিদ হাসান। ছবি : সংগৃহীত
অভিনেতা জাহিদ হাসান। ছবি : সংগৃহীত

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার শারীরিক অবস্থার উন্নতি হলে গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাসায় নিজে যাওয়া হয়।

অভিনেতার বাসায় ফেরার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

তিনি বলেন, শীতকালে জাহিদ ভাইয়ের এই সমস্যা হয়। এটা বড় কোনো ব্যাপার নয়। এখন তিনি সুস্থ। বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

এর আগে, চলতি সপ্তাহে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন জাহিদ হাসান।

জানা যায়, গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরে সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান এ অভিনেতা। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখনো নিয়মিত বিভিন্ন নাটক করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সময় দিচ্ছেন তিনি। গত কয়েক বছর ধরে ঈদকেন্দ্রিক বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হিসেবে থাকে জাহিদ হাসানের নাটক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১০

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১১

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১২

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৩

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৫

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৬

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৮

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১৯

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

২০
X