কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মিথিলার সেলফিতে কে এই যুবক, ছবি ঘিরে রহস্য

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে জিতু কমলের সেলফি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে জিতু কমলের সেলফি। ছবি : সংগৃহীত

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে জিতু কমলের সেলফি নিয়ে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়। ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আগ থেকেই চর্চায় মিথিলা। ওপার বাংলায়ও অভিনেতা জিতু কমলকে নিয়ে চর্চা শুরু স্ত্রী নবনীতা দাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে।

সম্প্রতি মিথিলার সঙ্গে জিতুর সেলফি এবং ক্যাপশন নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা।

ভক্তরা অধিকাংশ সময়ই তাদের পোস্টে খোঁজার চেষ্টা করে চলেছেন নতুন কোনো সম্পর্কের যোগ। কে কাকে নিয়ে পোস্ট করছেন, কে কাকে নিয়ে ছবি শেয়ার করছেন, সবটাই যেন খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে। যদিও সেসব নিয়ে অত মাথা ঘামানোর সময় নেই জিতুর। অভিনেতা ব্যস্ত নিজের কাজে।

জিতু কামাল একটা কথাই বারবার স্পষ্ট করেছেন, এখন তিনি ব্যস্ত রয়েছেন নিজের একগুচ্ছ কাজ নিয়ে। সম্পর্ক ফের জোড়া লাগানোর কোনো চেষ্টা দুজনের মধ্যে নেই।

এ অভিনেতার হাতেও রয়েছে নতুন কিছু প্রজেক্ট। সেই সূত্রেই এবার তার দেখা মিলল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে। বাংলাদেশি এই তারকার সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’।

জিতু কামালের নতুন ছবি এটি। সঙ্গে টলিপাড়ার নতুন জুটি। দুলাল দের গল্প ও পরিচালনায় ছবিতে শিলাজিৎ মজুমদারকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, আরজে সায়ন, লোকনাথ দে প্রমুখকে।

শোনা যাচ্ছে, গোয়েন্দানির্ভর গল্পেই তৈরি হচ্ছে এই ছবি। ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার সঙ্গে জিতুকে একসঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখে অন্তর্জালেও হইচইয়ের সৃষ্টি হয়েছে। ভক্তরাও নতুন এই জুটিকে শুভকামনা জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X