বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০১:৪৩ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হোটেল ওয়েস্টিনে বসেছিলেন অনন্ত-নিপুন 

হোটেল ওয়েস্টিনে বসেছিলেন অনন্ত-নিপুন 
হোটেল ওয়েস্টিনে বসেছিলেন অনন্ত-নিপুন 

অবশেষে কালবেলার প্রতিবেদনই সত্য হলো। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে রাজি করাতে অনন্ত জলিলের সঙ্গে বসেছিলেন চিত্রনায়িকা নিপুন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে বসেছিলেন তারা। বিষয়টি সোমবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে নিজেই স্বীকার করেছেন অনন্ত জলিল।

অনন্ত জলিল বলেছেন, আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খসরু ও আপিল বোর্ডের চেয়ারম্যান সামছুল আলম, প্রযোজক ইকবালসহ নিপুন হোটেল ওয়েস্টিনে বসেছিলেন।

তার আগে সবাই মিলে সভাপতি পদে নির্বাচনের জন্য অনন্তের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তারা জরুরি কথা আছে বলে অনন্তের বাসায় যেতে চান। কিন্তু অনন্তের কাজ থাকায় তাদের হোটেল ওয়েস্টিনে বসতে বলেন। সেখানে নিপুন, খসরু, সামছুল উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুনের প্যানেলে অনন্তকে সভাপতি হিসেবে নির্বাচনের আহ্বান জানানো হয়। কিন্তু খোঁজ দ্য সার্চ সিনেমার নায়ক নিপুনকে না করে দিয়েছেন।

অনন্ত জলিল বলেন, নির্বাচন করলেও হয়তো ভালো হতো কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে আমি থাকব। কিন্তু নির্বাচন করার মতো সময় আমার নেই।

গত ২৫ ফেব্রুয়ারি কালবেলা ডিজিটালের একটি প্রতিবেদনে নিপুনের পক্ষ থেকে নির্বাচনে অনন্তকে সভাপতির প্রস্তাবের বিষয়টি প্রকাশ্যে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১০

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১২

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৫

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৮

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৯

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

২০
X