বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৬:৩৫ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জায়েদ খান অসৎ, প্রমাণ আছে : নিপুণ

চিত্রনায়িকা নিপুণ আক্তার। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা নিপুণ আক্তার। ছবি : সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে জায়েদ খান ও নিপুণের। একপর্যায়ে এফডিসির গণ্ডি ছাড়িয়ে তা আদালত পর্যন্ত গড়ায়।

পরে আদালতের মাধ্যমেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ। যদিও সেটি এখনো মেনে নেননি চিত্রনায়ক জায়েদ খান।

এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো রেষারেষি জায়েদ-নিপুণের। একে অন্যকে খোঁচা মেরে কথাও বলছেন। সম্প্রতি এক টিভি চ্যানেলের ঈদ আড্ডায় অংশগ্রহণ করেন নিপুণ। সেখানে জায়েদ খানকে নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে নিপুণ বলেন, ‘জায়েদ খান একজন অসৎ লোক। অনেক প্রমাণ আছে। তার সময় শিল্পী সমিতি গভীর রাত পর্যন্ত খোলা থাকত। এখন কিন্তু শিল্পী সমিতি সারাদিন বন্ধ থাকে। আগে রাত ২টা-৩টা পর্যন্ত খোলা থাকত। আমি তেমন একটা শিল্পী সমিতিতে যাই না।’

নিপুণ আরও বলেন, এখন আমি শিল্পী সমিতিতে যাই না, কারণ, শিল্পী সমিতি বিক্রি করে আমার উপার্জন করার কিছু নেই। আমার উপার্জনের অনেক জায়গা আছে। শিল্পী সমিতি থেকে আমার নেওয়ারও কিছু নেই। আমি প্রতিষ্ঠিত। আমার ব্যবসা আছে দেশে ও বিদেশে। এগুলোতেই অনেক ব্যস্ত থাকি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১০

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১১

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১২

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৪

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৬

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৮

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৯

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

২০
X