বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আসছে সালমান অভিনীত ‘কিক-২’

বলিউড অভিনেতা সালমান খান। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা সালমান খান। ছবি : সংগৃহীত

২০১৪ সালে মুক্তি পেয়েছিল সালমান খানের সুপারহিট সিনেমা ‘কিক’। এবার এর সিক্যুয়েল আসছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘কিক’ ছবির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। সালমান খান অভিনীত এই সিনেমার মধ্য দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন সাজিদ। তার পরিচালিত প্রথম ছবিই ‘ব্লকবাস্টার’ হয়। ভারতে ২০০ কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি। ২০১৪ সালে এটি সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে উঠেছিল।

সংবাদমাধ্যমে সাজিদ জানিয়েছেন, সিক্যুয়েলের চিত্রনাট্য লেখা হয়েছে। তবে এখনো কিছুটা সময়ের প্রয়োজন। তিনি বলেন, আমি ‘কিক’ সিনেমা দিয়ে একজন পরিচালক হিসেবে নিজেকে প্রকাশ করেছি। এটি আমার প্রিয় একটি কাজ। আমাকে নিয়মিত প্রশ্ন করা হয়—কখন ‘কিক-২’-এর কাজ শুরু করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ‘কিক’-এর সিক্যুয়েল আসবে। এটি মুক্তির জন্য আমাদের আরও বড় পরিসর এবং উপযুক্ত সময়ের প্রয়োজন।

সাজিদ আরও বলেন, ‘কিক-২’-এর চিত্রনাট্যের ধারণাটি আমার মস্তিষ্কে ছিল। এখন এটি কাগজে রয়েছে। ইতোমধ্যে সালমান খানও চিত্রনাট্য শুনেছেন।

সূত্র : পিংকভিলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X