বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৬:৫০ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

লাইভে এসে কাঁদলেন পরীমণি, বললেন ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাই

চিত্রনায়িকা পরীমণি ও শরিফুল রাজ। ছবি : কালবেলা।
চিত্রনায়িকা পরীমণি ও শরিফুল রাজ। ছবি : কালবেলা।

বেশ কয়েক দিন ধরে শোবিজ পাড়া সরগরম রয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের দাম্পত্য কলহ নিয়ে। চার তারকার আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় বিচ্ছেদের সুর বেজে উঠেছে রাজ-পরীর সংসারে। তর্ক-বিতর্ক আর পাল্টাপাল্টি অভিযোগ করেই কাটাচ্ছেন এই তারকা দম্পতি। রাজের পর এবার লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করলেন পরীমণি।

একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে এসে রাজের কথার জবাব দেওয়ার পাশাপাশি নিজের কিছু অভিযোগ তুলে ধরেছেন এই চিত্রনায়িকা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

অভিনেতা রাজ গণমাধ্যমকে জানান, ঘর ছেড়ে যাওয়া তার স্বভাব। তাই পরীকে ছেড়েও বেশ কিছুদিন বাইরে ছিলেন।’

রাজের এমন মন্তব্যের জবাবে পরী পাল্টা প্রশ্ন করেছেন, ‘সব জায়গা থেকে কেন পালিয়ে বেড়াতে হয় রাজকে?’

পরীমণি ওই লাইভে আরও জানান, ২০মে রাজ ঘর ছেড়ে বেরিয়ে গেলেও তারা মানসিকভাবে আলাদা থাকছেন আরও আগে থেকেই। এ বছরের জানুয়ারি থেকেই আলাদা ঘুমান শরীফুল রাজ।

এদিকে রাজ-পরীর মধ্যে চলমান দাম্পত্য সমস্যা মিটমাট হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত। কারণ রাজের সঙ্গে সংসার করার ইচ্ছে নেই পরীমণির। এই চিত্রনায়িকা জানান, একটা ফেক মানুষের সঙ্গে সংসার করার কোনো ইচ্ছে তার নেই। এ বিষয়ে রাজের সঙ্গে আলোচনায় বসতেও ইচ্ছুক নন তিনি।

শুধু তাই নয়, ২৪ ঘণ্টার মধ্যে রাজের কাছ থেকে ডিভোর্স চেয়েছেন পরীমণি। এই চিত্রনায়িকা অভিযোগ করেছেন, রাজ সরাসরি কিছু না বলে তার বন্ধুদের মাধ্যমে বলায়। তা ছাড়া এসব ঘটনার মধ্যে সন্তানকে টেনে না আনার অনুরোধ করেছেন পরীমণি।

সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে ফাঁস হওয়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালকে। আরেকটি ভিডিওতে সিগারেট খেতে দেখা যায় নাজিফা তুষিকে। ভিডিও ফাঁসের জন্য অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল দায়ী করেন পরীমণিকে। পরীমণি উল্টো সুনেরাহ বিনতে কামালের দিকেই অভিযোগের তীর ছুঁড়ে দেন। পরীমণি তখন অভিযোগ করেছিলেন রাজ তার সঙ্গে থাকে না, সুনেরাহ’র সঙ্গে থাকে। ফলে ভিডিও ফাঁস করে থাকলে সুনেরাহই করেছে। পরে অবশ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ঘটনাটির জন্য ক্ষমা চান শরিফুল রাজ। অপরদিকে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন তানজিন তিশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X