বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১২:৩২ এএম
অনলাইন সংস্করণ

শাকিবের সিনেমা দেখে জ্ঞান হারালেন দর্শক

শাকিব খান ও সিনেমা হলে জ্ঞান হারিয়ে ফেলা সেই ভক্ত। ছবি : সংগৃহীত
শাকিব খান ও সিনেমা হলে জ্ঞান হারিয়ে ফেলা সেই ভক্ত। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। একের পর এক সিনেমা দিয়ে বলা যায় জনপ্রিয়তার শীর্ষে এই চিত্রনায়ক। প্রত্যেক ঈদে সিনেমা দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

এবার ঈদে দেশের সিনেমা হলগুলোতে চলছে সুপার হিট সিনেমা ‘রাজকুমার’। যা দেখতে দলে দলে ভিড় করেছেন ভক্তরা। আর হল থেকে বেরিয়ে প্রশংসা করছেন অনেকেই।

শাকিব খানের সিনেমা দেখে প্রশংসা করা নতুন কিছু না। অনেকে তার সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বের হয়েছেন এমনও ঘটনা ঘটেছে। এবারের ঘটনা ভিন্ন, সিনেমা দেখতে গিয়ে হলেই জ্ঞান হারিয়ে ফেলেছেন এক ভক্ত।

এমন একটি ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় একজন দর্শক হলের মেঝেতে পড়ে আছেন। ভিডিওতে আরও দেখা যায় সিনেমা হলের পর্দা, সেই পর্দায় রাজকুমার ছবিটির শেষাংশ। ভিডিওতে বলতে শোনা যাচ্ছে সিনেমার শেষ এক ঘণ্টা শুধু ওই ব্যক্তি কেঁদেই গেছেন। শাকিব খানের পরিণতি তিনি মেনে নিতে পারেননি, তাই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছেন তিনি।

ভিডিওতে আরও দেখা যায়, পানি এনে ওই ব্যক্তির চোখে মুখে ছেটানো হচ্ছে। পরে তার জ্ঞান ফিরে আসে এবং পুনরায় কাঁদতে শুরু করেন। জানা গেছে দেশের ১২৬টির মতো সিনেমা হলে চলছে ‘রাজকুমার’। দেশের ২১২টি সিনেমা হলের মধ্যে এই সিনেমা রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়ে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X