বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে ছেলেকে দেশের বাইরে পাঠাচ্ছেন শাকিব-অপু

অপু বিশ্বাস, আব্রাম খান জয় ও শাকিব খান। ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস, আব্রাম খান জয় ও শাকিব খান। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার একসময়ের দর্শকপ্রিয় জুটি ছিলেন অভিনেতা শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিজীবনেও তারা বেঁধেছিলেন সুখের সংসার। এই সংসারে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের একমাত্র পুত্র সন্তান আব্রাম খান জয়। এর দুই বছর পরই তাদের সংসার ভেঙে যায়। তবে বিচ্ছেদ হলেও সন্তানের ভবিষ্যতের জন্য দুজনেই এক সঙ্গে নেন সিদ্ধান্ত। সেই জায়গা থাকে এবার জয়কে লেখাপড়ার জন্য পাঠানো হচ্ছে দেশের বাইরে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন অপু।

শাকিব-অপুর ছেলের বয়স মাত্র ৮। দেশের বেসরকারি একটি স্কুলে অধ্যায়নরত জয়। তবে অপু চাইছেন তার ছেলে দেশে নয় দেশের বাইরে থেকেই প্রাথমিক শিক্ষা নিক।

এ বিষয়ে অপু সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, ‘জয়ের বিষয়ে আমি ও শাকিব দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়ে থাকি। সেই স্থান থেকে আমরা দুজনেই তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এবছরই সে আমাদের ছেড়ে বিদেশে চলে যাবে। বিষয়টি মনে করলেই আমার বুকটা কেঁপে উঠছে, ভারী হয়ে যাচ্ছে। এটি বলে বোঝানো যাবে না। তবে আমি চাই- সে বিদেশেই লেখাপড়া করুক। কারণ আমি চাই- সে সব ধরনের আলোচনা-সমালোচনা থেকে দূরে থাকুক। আমাদের ব্যক্তিগত জীবনের প্রভাব যেন তার ওপর না পরে। সেই জন্যই এ সিদ্ধান্ত। তবে জয়কে বিদেশ পাঠানোর বিষয়ে শাকিবের পরিবারের আপত্তি ছিল। তারাও এখন রাজি হয়েছে।’

শাকিব খান ও অপু বিশ্বাস জুটি বেঁধে বেশকিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

তাদের জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে মনের জ্বালা, হিরো দ্য সুপারস্টার, পাঙ্কু জামাই, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, কোটি টাকার প্রেম, এক মন এক প্রাণ ও লাভ ম্যারেজের মতো সিনেমা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X