কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে উত্তাল এফডিসি

ফাইল ছবি
নির্বাচনের আগে উত্তাল এফডিসি

টানটান উত্তেজনা বিরাজ করছে এফডিসিতে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে খেপেছেন পরিচালক সমিতির নেতারা। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বরাবর চিঠি দিয়েছেন ১৯ এপ্রিল নির্বাচনের দিন কোনো পরিচালক এফডিসিতে প্রবেশ করতে পারবেন না। এমন ঘটনায় আজ (১৬ এপ্রিল) দুপুর থেকেই উত্তাল হয়ে উঠেছে এফডিসি। বিভিন্ন সমিতির নেতারা ব্যাপক চটেছেন।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা) কালবেলাকে বলেন, গতবারও তাদের এমন আচরণ দেখেছি। যে কোনো সমিতির নির্বাচন মানে আমাদের কাছে উৎসবের মতো। তারা কেন এত আতঙ্কিত। কীসের এত ভয়। আমাদের নির্বাচনে কিংবা কদিন আগে ফিল্ম ক্লাবের নির্বাচনও উন্মুক্ত ছিল। সাড়ে ৬০০ মেম্বার ভোট দিয়েছে। কোনোই অঘটন ঘটেনি।

তিনি আরও বলেন, আমি ঢাকায় ফিরছি। পরিচালক সমিতির নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে বসার প্রস্তুতি নিচ্ছে। তাদের সঙ্গে বৈঠকের পর আমরা সিদ্ধান্ত জানাব।

এর আগে শিল্পী সমিতি বাদে এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র প্রযোজক, পরিচালক সমিতিসহ অন্যান্য সমিতির সদস্যদের নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ না-করার অনুরোধ করেছেন নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে খেপেছেন পরিচালকরা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক সাফি উদ্দিন সাফি, প্রযোজক-পরিচালক ফিরোজ খান প্রিন্স, ইয়াসির ইারাফাত জুয়েল,পরিচালক বুলবুল বিশ্বাস, খিজির হায়াত খানসহ অনেকে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনের দিন এফডিসিতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট বসানো হবে বলেও জানানো হয়।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেল হলো মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর আরেক প্যানেলে রয়েছেন মাহমুদ কলি ও নিপুণ আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X