বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১১:২২ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আসলেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি : বাপ্পারাজ

চিত্রনায়ক বাপ্পরাজ। ছবি :সংগৃহীত
চিত্রনায়ক বাপ্পরাজ। ছবি :সংগৃহীত

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। বর্তমানে পর্দায় খুব একটা দেখা যায় না তাকে। তবে দেশি ফিল্ম ইন্ডাস্ট্রির অসঙ্গতি ও ত্রুটি নিয়ে মাঝেমধ্যেই কথা বলেন তিনি। এবার ‘কথিত সাংবাদিক’ ও ‘ভাইরাল হতে চাওয়া সেলিব্রেটদের’ বিষয়ে মুখ খুললেন এই চিত্রনায়ক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন বাপ্পারাজ। তাতে তিনি লিখেছেন, ‘আজকাল সাংবাদিক হওয়া কোনো ব্যাপার না, হাতে একটা স্মার্টফোন থাকলেই হলো, শিক্ষা-বিদ্যাবুদ্ধির দরকার নাই, কোনো দায়বদ্ধতা নাই, ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেই হলো। আবোল-তাবোল প্রশ্ন করবেন।’

ভাইরাল হতে চাওয়া সেলিব্রেটিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সেলিব্রেটি হওয়া আরও সহজ। ওই সাংবাদিকদের সামনে একবার দাঁড়াতে পারলেই হলো, তারপর মনে যা চায় আবোল-তাবোল বকবেন, আর তাতেই ভাইরাল, আপনি হিট, বিশাল সেলিব্রেটি। যেমন প্রশ্নকারীর বাহারি প্রশ্ন, তেমনি উত্তরদাতার বাহারি উত্তর।’

পরিশেষে বাপ্পারাজ লিখেছেন, ‘আসলেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি।’

চিত্রনায়কের এই পোস্টে মন্তব্যের বন্যা বয়ে গেছে। বেশির ভাগ নেটিজেনরাই তার বক্তব্যের সমর্থন করেছেন। বাপ্পারাজের মতকে সমর্থন করে একজন লিখেছেন, ‘ঠিক তাই, আমরা এখন চরম দুর্ভিক্ষের মাঝেই আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X