বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দিলারার নতুন মিশন

অভিনেত্রী দিলারা জামান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী দিলারা জামান। ছবি : সংগৃহীত

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। দেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৬০ বছর ধরে কাজ করে যাচ্ছেন তিনি। অভিনয় করেছেন নতুন নতুন সব চরিত্রে। তবে বয়স বেড়ে যাওয়ায় এখন নানি-দাদি চরিত্রেই তাকে বেশি দেখা যায়। সেই ধারাবাহিকতায় আসছে কোরবানির ঈদে আবারও দাদি চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘জংলী’।

দিলারা সিনেমার শুটিংয়ে এরই মধ্যে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘সবাই জানে আমার বয়স হয়ে গেছে। আগের মতো এখন আর সেভাবে শুটিং করতে পারি না। তাই সব কাজও করি না। যেসব কাজ ভালো লাগে শুধু সেই কাজগুলোই করি।

‘জংলী’ সিনেমার গল্প আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই কাজটি করতে আমি আগ্রহ প্রকাশ করেছি। কারণ বাইরে প্রচণ্ড গরম। এই সময়ে সব কাজ করতে পারি না। তাই যেসব গল্প ভালো লাগে সেসব কাজই আমি করছি। সিনেমায় আমি দাদির চরিত্রে অভিনয় করছি। আশা করছি, কাজটি সবার পছন্দ হবে।’

‘জংলী’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। এরই মধ্যে সিনেমার পোস্টার দর্শকদের মুগ্ধ করেছে। আসছে কোরবানির ঈদে এটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এটি পরিচালনা করছেন এম রাহিম।

এর আগে দিলারা জামান সর্বশেষ দাদির চরিত্রে অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। ‘রাজকুমার’ সিনেমায়। সিনেমাটি এরই মধ্যে ব্যবসা সফল হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যা করে উঠানেই পুঁতে রাখেন স্বামী, ১৯ দিন পর বেরিয়ে এলো লাশ

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইংল্যান্ডের জয়ের পর ক্যাপ্টেন কেনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প 

স্পেন-পর্তুগাল ম্যাচ জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হচ্ছে মঙ্গলবার

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের মাইকিং

‘এমন দিন নাই, প্রধানমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটরদের নিউজ পাঠান না’

৫ মাস পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতার মরদেহ 

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

জামায়াত-শিবির পরিচয়ে মার্কেট দখল, অর্থ আত্মসাতের অভিযোগ

১০

যে কারণে থানচি ভ্রমণে বিরত থাকতে বলছে প্রশাসন

১১

মাশরাফি-রুবেলের রেকর্ড ভেঙে নাহিদ রানার নতুন ইতিহাস

১২

রাজবাড়ীতে এইচএসসির ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার

১৩

কালবেলার প্রতিবেদন প্রকাশের পর যুদ্ধাহত রশিদার পাশে ইউএনও

১৪

প্রশান্ত মহাসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন

১৫

হারের পর ব্রাজিলের অর্ধশতাধিক পতাকা খুলে নিলেন আর্জেন্টিনার সমর্থকরা!

১৬

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, তবুও প্রিয় দলের পাশে তারকারা

১৭

অভাব-অনটন থেকে মুক্তির ৮ আমল

১৮

নাহিদের আগুনে বোলিংয়ে ১৪১ রানেই অলআউট জিম্বাবুয়ে

১৯

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা ইসি মাছউদের

২০
X