শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিবলী আহমেদ
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১১:৪৭ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০২:০৬ এএম
অনলাইন সংস্করণ

সুন্দরী ছিলাম, সেগুলো এখন দূরের স্মৃতি : দিলারা জামান

অভিনেত্রী দিলারা জামান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী দিলারা জামান। ছবি : সংগৃহীত

‘আমি মোটামুটি সুন্দরী ছিলাম। প্রেমপ্রত্যাশীরা লুকিয়ে উপহার পাঠাত। সেগুলো এখন দূরের স্মৃতি। ভেবে মনে মনে হাসি’, নিজের তরুণী বয়সের প্রেমপ্রত্যাশীদের বিষয়ে এসব আবছা স্মৃতির কথা কালবেলাকে বললেন অশীতিপর অভিনেত্রী দিলারা জামান। আজ ৮০ বছর পূর্ণ করে ৮১ বছরে পা দিয়েছেন তিনি।

মুঠোফোনে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই দিলারা জামান বলে উঠলেন, ‘ধুর! বুড়োকালে আবার কীসের জন্মদিন’! এরপরই হেসে ফেললেন। বললেন, এবারের জন্মদিনটা একটু আলাদা। প্রায় দুই-আড়াই যুগ পর আমার দুই মেয়েই এবারের জন্মদিনে কাছে আছে। হয়তো ঈদেও থাকবে। এটাই এবারের জন্মদিনে পাওয়া আমার সবচেয়ে বড় উপহার। আমার মেয়েরা বিদেশ থেকে আসে, কিন্তু এভাবে জন্মদিন ও ঈদকে কেন্দ্র করে থাকতে পারে না। ওরা ওদের সুবিধামতো আলাদা-আলাদাভাবে আমাকে দেখে যায়। এবার একসঙ্গে এসেছে।

ছোটবেলায় কীভাবে জন্মদিন উদযাপন হতো? উত্তরে তিনি বলেন, এত ঘটা করে জন্মদিন করা, কেক কাটা—এগুলো ছিল না। আমার তো ব্রিটিশ আমলে জন্ম। জন্মদিনে মা একটু পায়েশ ও পোলাও রাঁধতেন, পরিবারের সবাই একসঙ্গে খেতাম। তবে মা সকালেই বলে দিতেন—‘আজ তোমার জন্মদিন, একটুও দুষ্টুমি করবে না’। স্কুল-কলেজে ওঠার পর বন্ধুরা মিষ্টি কিনে এনে পালন করত।

তরুণী বয়সে প্রেমপ্রত্যাশী কোনো যুবক জন্মদিনে বিশেষ কোনো উপহার দিয়েছিল কী? এমন প্রশ্ন শুনে বেশ লাজুক হয়ে পড়লেন দিলারা। গলার স্বরেও আঁচ করা গেল লজ্জা। বললেন, ‘আমাকে অনেকেই পছন্দ করত। কারণ কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মোটামুটি সুন্দর ছিলাম। অনেকে আমাকে নিয়ে কবিতা লিখেছে। আমি বুঝতে পারতাম। উপহারও পাঠিয়েছে। লুকিয়ে লুকিয়ে উপহার রেখে গেছে কিংবা অন্য কাউকে দিয়ে পাঠিয়েছে। সেগুলো এখন দূরের স্মৃতি। মনে হলে ভালো লাগে, নিজে নিজে হাসি। একটু স্মৃতিকাতর হই, তারপর আবার হারিয়ে যায়।

কথায় কথায় তিনি বলেন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ আমার শিক্ষক ছিলেন। তিনি বলতেন, কিছু মানুষ আছে যারা নিজেরা নিজেদের জন্মদিন পালন করেন না বরং অন্যরা তাদের জন্মদিন পালন করেন। তারা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমার সবসময় মনে হতো আমি যদি সে রকম বিরাট খ্যাতিমান কেউ হতে পারতাম! তাহলে আমার জন্মদিনও অন্য মানুষ পালন করত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X