বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পোস্টারে ‘এশা মার্ডার : কর্মফল’ রহস্য

‘এশা মার্ডার : কর্মফল’-এর পোস্টারে বাঁধন-পূজা। ছবি : সংগৃহীত
‘এশা মার্ডার : কর্মফল’-এর পোস্টারে বাঁধন-পূজা। ছবি : সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। চরিত্রের প্রয়োজনে পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে হাজির করছেন এ অভিনেত্রী। হচ্ছেন প্রশংসিতও। এবার ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমার প্রথম পোস্টারে সবাইকে চমকে দিলেন তিনি।

এর আগে টিজার প্রকাশের পর সিনেমার গল্পে যে রহস্যের আভাস দেওয়া হয়েছিল, ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমার প্রথম পোস্টারে সে রহস্যের একটি ভিন্নমাত্রা ফুটিয়ে তোলা হয়েছে।

এএসপি লিনা হিসেবে আজমেরী হক বাঁধন এবং ভিকটিম হিসেবে পূজা ক্রুজ নিজ নিজ চরিত্র ধারণ করার দক্ষতায় এই সিনেমায় কতটা পারদর্শী ছিলেন তার একটি প্রতিচ্ছবি এই পোস্টারে স্পষ্ট হয়েছে।

সানী সানোয়ার পরিচালিত, কপ ক্রিয়েশন ও বিঞ্জ-এর যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমায় বাঁধনের সঙ্গে অভিনয় করেছেন নবাগত পূজা এগনেজ ক্রুজ। চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘এশা মার্ডার : কর্মফল’। সহযোগী প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত আছেন লিডস এন্টারটেইনমেন্ট।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যাবে মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X