বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:৪৮ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যার সাক্ষাৎ চান মৌসুমী

নায়িকা মৌসুমী। ছবি : সংগৃহীত
নায়িকা মৌসুমী। ছবি : সংগৃহীত

দেশীয় সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা মৌসুমী। গত বছর অক্টোবর থেকে আমেরিকায় রয়েছেন তিনি। সেখানে মা ও মেয়ের সঙ্গে দারুণ সময় কাটছে তার। এদিকে দীর্ঘদিন স্ত্রী কাছে না থাকায় তাকে মিস করছেন স্বামী চিত্রনায়ক ওমর সানী।

তবে দূরে থেকে দেশ ও দেশের মানুষকে মিস করছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত নায়িকা। এদিকে মৌসুমী একজন বিশেষ মানুষকে খুঁজছেন। সেই মানুষটি হলেন তার গৃহশিক্ষিকা ‘আনা’। মৌসুমী যখন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়তেন, সেই সময় আনা মৌসুমীকে পড়াতে তার বাসায় আসতেন। আনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। কিন্তু পরবর্তী সময়ে আনার সঙ্গে মৌসুমীর পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জীবনের এ পর্যায়ে এসে সেই শিক্ষিকার দেখা চান মৌসুমী। এ ব্যাপারে তিনি বলেন, ‘পড়াশোনায় আমি খুব ফাঁকিবাজ ছিলাম। কিন্তু আনা ম্যাডাম আমাকে খুব যত্ন করে পড়াতেন। তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন, আদর করতেন। তার সেই স্নেহ মায়া আজও ভীষণ মিস করি। খুব কাছে থেকে তাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। মনে হয় তার দেখা পেলে আমি হারিয়ে যাওয়া ছোটবেলাটা ফিরে পাব। মাঝেমধ্যে মনে হয় তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা হবে। দেখা হলে হয়তো জড়িয়ে ধরে আমি খুব করে কেঁদেও ফেলতে পারি। জানি না এ জীবনে আর কোনোদিন আনা ম্যাডামের সঙ্গে দেখা হবে কি না। তবে আমি দোয়া করি আনা ম্যাডাম যেখানেই থাকুন, ভালো থাকুন।’

মৌসুমী অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’। যেটি গত ঈদে মুক্তি পেয়েছে। এদিকে কিছুদিন আগে আমেরিকায় অনুষ্ঠিত ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব’-এ উপস্থিত হয়েছিলেন মৌসুমী। সেখানে দেখা হয় তার দুই প্রিয় বন্ধু নায়ক-সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১০

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১১

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১২

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৩

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৪

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৫

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৬

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৭

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৮

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

২০
X