বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

রাজকে বাবা হিসেবে চিনতে পারে না পুণ্য : পরীমণি

শরিফুল রাজ, পরীমণির কোলে পূণ্য। ছবি : সংগৃহীত
শরিফুল রাজ, পরীমণির কোলে পূণ্য। ছবি : সংগৃহীত

চলচ্চিত্রে পা রাখতে না রাখতেই অভিনয়, গ্ল্যামার ও বিভিন্ন কারণে আলোচিত-সমালোচিত হন পরীমণি। ক্যারিয়ারে প্রথম সিনেমা মুক্তির আগেই সর্বাধিকসংখ্যক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দেন ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি।

কখনো কাজ, কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থেকেছেন পরীমণি। এছাড়া বেশ কয়েকবার বিয়ে ও বিচ্ছেদ, শুটিংয়ে অশিল্পীসুলভ আচরণ, নির্মাতা-সহকর্মীদের সঙ্গে উচ্ছৃঙ্খলতা, সাংবাদিকদের সঙ্গে একাধিকবার বিবাদে জড়ানো, বিলাসবহুল গাড়ি কেনা, মদকাণ্ডসহ নানা বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এই সুন্দরী।

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত 'গুণিন' ওয়েবফিল্মে অভিনয় করার সময় সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। এরপর দুজনার ভালোলাগা, ভালোবাসা—অবশেষে বিয়ে। কিন্তু বরাবরের মতো এ সংসারও টেকাতে পারলেন না। বিচ্ছেদ হয় ঢালিউডের আলোচিত এই দম্পতির। এরপর সন্তান পুণ্যকে নিজের কাছেই রাখেন পরী।

জানা যায়, বিচ্ছেদের পর ছেলের কোনো খোঁজ রাখেননি বাবা শরিফুল রাজ। তবে এখন বদলেছে সময় ও দৃশ্যপট। অভিনেত্রীর সাবেক স্বামীকে জীবন থেকে মৃতই ঘোষণা করার পরে আর তার মুখোমুখি হবেন না এমন বললেও মাস খানেক ধরেই নাকি তার বাসায় যাচ্ছেন রাজ। এরপরই শোবিজাঙ্গনে আবারও জুটিকে নিয়ে নানান গুঞ্জন ভাসতে শুরু করে।

বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন পরীমণি। জানিয়েছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছিলেন রাজ। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন।

বিচ্ছেদ হওয়ার পর আর দেখা হয়নি পরী-রাজের। বিচ্ছেদের সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রেখেই চলে গিয়েছিলেন নায়ক। সে কাগজ নিতেই নতুন করে বাসায় আসা। এমনটাই বলছেন পরী।

পরীমণি জানিয়েছেন, রাজ এলে তাকে রান্না করে খাইয়েছেন। তবে তার ছেলে এখন বাবাকে চিনতে পারে না। এটা নায়কের জন্য শাস্তি। তবে পরী চান রাজ যেন এমন কোনো কাজ না করেন, যাতে বড় হয়ে কারও কাছে তাদের সন্তানকে ছোট হতে না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১০

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১১

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১২

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৪

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৫

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৬

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৭

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৮

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৯

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

২০
X