বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৩:০৭ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

তুফানের মাঝেই আলোচনায় শাকিবের নতুন সিনেমা

দরদ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান। ছবি : সংগৃহীত
দরদ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ঈদে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘তুফান’। একশোর ওপরের হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। এর মাঝেই এই নায়কের আরও একটি নতুন সিনেমা ‘দরদ’-এর টিজার প্রকাশ পেয়েছে। যেখানে অন্যরক এক শাকিবকে দেখেছে দর্শক।

অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ শাকিবের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় মুক্তি পাবে এটি।

ঈদের দিন যখন শাকিব ভক্তরা তার নতুন সিনেমা তুফান নিয়ে ব্যস্ত। ঠিক তখনই এসকে মুভিজের ইউটিউবে প্রকাশিত হয় ‘দরদ’-এর টিজার। যেখানে অন্যরকম রহস্যময় এক শাকিবকে দেখবেন দর্শক।

টিজারে নির্মাতা মামুন আভাস দিয়েছেন এক ঠান্ডা মাথার খুনির রূপে দেখা যেতে পারে শাকিবকে। যার নাম দুলু মিয়া। টিজারের অল্প সময়েই তাকে বেশকিছু খুন করতে দেখা যায়। তাই বোঝাই যাচ্ছে আরও এক নতুন চরিত্রে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার।

এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১০

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

১১

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১২

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৩

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৪

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৫

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১৬

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

১৭

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১৮

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১৯

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

২০
X