বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পী সমিতির ফান্ডে ১০ লাখ টাকা অনুদান দিলেন ডিপজল

শিল্পী সমিতির ফান্ডে ১০ লাখ টাকা অনুদান দিলেন ডিপজল
শিল্পী সমিতির ফান্ডে ১০ লাখ টাকা অনুদান দিলেন ডিপজল

এবারের ঈদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে কর্মহীন শিল্পীদের সহযোগিতার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেনে ডিপজল। তিনি ব্যক্তিগতভাবে এই অনুদান দিয়েছেন।

ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে তার কোরবানি দেওয়ার কথা থাকলেও বড় ভাই প্রযোজক শাহাদাত হোসেন বাদশা ঈদের দুদিন আগে মৃত্যুবরণ করায় তিনি কোরবানি দিতে পারেননি। ঈদের পর শিল্পী সমিতির নির্বাহী পরিষদের কর্মকর্তারা তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে ডিপজল তাদেরকে শিল্পীদের ঈদের সহযোগিতা হিসেবে সমিতির ফান্ডে দশ লাখ টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সম্পাদক আরমান, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, নির্বাহী কমিটির সদস্য সুব্রত প্রমুখ।

এ সময় ডিপজল বলেন, কথা ছিল, ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে কোরবানি দেব। আমার বড় ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ায় কোরবানি দিতে পারিনি। তাই সমিতির যেসব সদস্য কর্মহীন ও কষ্টে দিন কাটাচ্ছে, তাদের সহযোগিতার জন্য এই অর্থ ফান্ডে দিয়েছি। সেখান থেকে তাদের সহযোগিতা করা হবে।

এদিকে ডিপজল ঈদের তৃতীয় দিন নিজ এলাকা মিরপুরে আটটি গরু কোরবানি দিয়েছেন। এলাকার দুঃস্থ ও দরিদ্রদের মধ্যে কোরবানির গোশত বিলিয়ে দেয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১০

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১১

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৩

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৪

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

১৫

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৬

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৭

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৮

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৯

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

২০
X