বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বার্বি থিমে এবার গোলাপি কফিন

বার্বির আদলে কফিন। ছবি : সংগৃহীত
বার্বির আদলে কফিন। ছবি : সংগৃহীত

জনপ্রিয় পুতুল ‘বার্বি’-কে নিয়ে হলিউডে তৈরি হয়েছে ‘বার্বি’ সিনেমা। এর পরিচালক অস্কার মনোনীত নির্মাতা গ্রেটা গেরউইগ। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মার্গট রবি। ছবিটি মুক্তির পর থেকে ‘বার্বি’ থিমে সেজেছে অনেক কিছুই। দর্শক কিংবা সিনেমা হল, সবই মেতে উঠেছে গোলাপি রঙে। বার্বিপ্রেমীরা ‘বার্বি’ সেজেই যাচ্ছেন হলের ভেতরে-বাইরে।

এখন পর্যন্ত ‘বার্বি’ থিমে জামা, জুতা ও আসবাবপত্র তৈরি হতে দেখা গেছে। সবই গোলাপি রঙে। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হলো গোলাপি কফিন।

নিউইয়র্ক পোস্টের একট প্রতিবেদন থেকে জানা যায়, অলিভারেস ফিউনারেল হোম নামে একটি প্রতিষ্ঠান ‘বার্বি’র থিমে কফিন তৈরি করেছে। গোলাপি কফিনের ওপর লেখা রয়েছে- ‘এরপর বার্বির মতো বিশ্রাম নিতে পারবেন আপনি।’

কফিনের প্রচারণামূলক এক ভিডিওতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মৃত ব্যক্তির বেঁচে থাকার সময়ে অবিস্মরণীয় মুহূর্তগুলোর প্রতিনিধিত্ব করবে কফিনের উজ্জ্বল গোলাপি রঙ। মৃত্যু বরণের পর মানুষের গল্পগুলো সবার মনে রাখা উচিত। এই গোলাপি রঙ বারবার সবাইকে তা মনে করিয়ে দেবে। শ্রদ্ধাঞ্জলি, ভালোবাসা ও অবিস্মরণীয় স্মৃতির উদযাপন হবে গোলাপি রঙে।

আরও পড়ুন : বার্বি না কি ওপেনহেইমার, এগিয়ে কোনটি?

২১ জুলাই পুরো বিশ্বে মুক্তি পেয়েছে বার্বি। এরই মধ্যে সারা বিশ্বে প্রায় ৮০০ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে সিনেমাটি। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ওয়ার্নার ব্রাদার্স।

সূত্র : ডেইলি মেইল ইউকে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১০

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১১

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১২

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৩

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৪

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৫

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৬

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৭

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৮

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৯

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

২০
X