বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

টারজান’খ্যাত অভিনেতা রন আর নেই 

টারজান’খ্যাত অভিনেতা রন আর নেই 
টারজান’খ্যাত অভিনেতা রন আর নেই 

জনপ্রিয় অভিনেতা রন এলি আর নেই। ‘টারজান’খ্যাত এই অভিনেতা ৮৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার লস আলামোসে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেয়ে ক্রিশ্চেন কাসালে। খবর : হলিউড রিপোর্টার

এক ইনস্টাগ্রামে পোস্টে ক্রিশ্চেন লিখেছেন, আমার বাবা ছিলেন এমন একজন, যাকে মানুষ হিরো বলত। তিনি ছিলেন একাধারে অভিনেতা, লেখক, প্রশিক্ষক, মেন্টর, পরিবার অন্তঃপ্রাণ মানুষ এবং নেতা।

১৯৬০-এর দশকের গোড়ার দিকে সিটকম ‘ফাদার নোজ বেস্ট’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নেয়ার’ ও ‘দ্য মেনি লাভস অব ডোবি গিলিস’-এর মতো জনপ্রিয় টিভি শোগুলোতে অভিনয় করেছিলেন রন। তবে ‘টারজান’ টেলিভিশন সিরিজটি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। তার জন্ম ১৯৩৮ সালে, টেক্সাসে। ব্যক্তিজীবনে এই অভিনেতা ১৯৫৯ সালে স্কুলজীবনের প্রেমিকা জেন ট্রিপলেটকে বিয়ে করেন তিনি। কিন্তু দুইউ বছর পরই সেই সংসার ভেঙে যায়।

এরপর আশির দশকে মিস আমেরিকা প্রতিযোগিতা সঞ্চালনার সময়ে ভ্যালেরি লুনডেনের সঙ্গে পরিচয় হয় এই অভিনেতার। প্রেমের সম্পর্কের পর বিয়েও করেন তারা। এই সংসারে তিনটি সন্তান রয়েছে। ২০১৯ সালে ছেলের গুলিতে মারা যান রন এলির স্ত্রী ভ্যালেরি। ১৯৫৮ সালে ‘সাউথ প্যাসিফিক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক এলির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X